শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • লাভজনক হওয়ায় ভালুকায় বেড়েছে সরিষার চাষ

    লাভজনক হওয়ায় ভালুকায় বেড়েছে সরিষার চাষ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ময়মনসিংহের ভালুকায় সরকারি সহায়তায় ব্যাপকহারে বেড়েছে সরিষার চাষ। চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় সরিষার ভালো ফলনের আশা করছেন কৃষকরা। এর জন্য উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে কৃষকদের সরকারি প্রণোদনাসহ দেওয়া হচ্ছে নানা পরামর্শ। যতদূর চোখ যায় ফুলে ফুলে ছেয়ে গেছে ময়মনসিংহের ভালুকার ফসলি মাঠ। দূর থেকে দেখে মনে হয় যেন হলুদ চাদর বিছানো। এ যেন পৌষের শীতেও বসন্তের ছোঁয়া।

    ভালুকার কৃষকরা বলছেন, এখানকার কয়েকটি স্থানে আমন ধান তোলার পর পতিত পরে থাকতো ফসলের জমি। এবার সরকারি সহযোগিতায় পতিত জমিতে হচ্ছে সরিষার চাষ। এতে একই জমিতে স্বল্প সময়ে সরিষার চাষ করে লাভবান কৃষকরা।

    আবুল কালাম কৃষক জানান, সরিষা চাষ একটা লাভজনক ফসল, এটা করে আবার বোরো ধান চাষ করা যায়।

    উপসহকারী কৃষি কর্মকর্তা সাদ্দাম কাজী বলছেন, পতিত জমিতে সরিষা আবাদ করলে কৃষকরা তেল ও খর পাবে। এর জন্য আমন মৌসুমের সময় স্বল্প মেয়াদী ফসল বপন করতে হবে যাতে সঠিক সময়ে সরিষা বপন করা যায়।

    ভালুকা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জেসমিন জাহান বলেন, কৃষক একই জমিতে একাধিক ফসল উৎপাদনে শস্য নিপীড়ণতা বৃদ্ধি পাচ্ছে। তার জন্য প্রকল্পের আওতায় প্রদর্শনীসহ বিভিন্ন সহযোগিতা করা হচ্ছে বলে জানান তিনি। এ বছর ভালুকা উপজেলায় সাতশো ষাট হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে যা গতবারের প্রায় দ্বিগুণ।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন