শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • ফুলবাড়ীতে ফেন্সিডিলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    ফুলবাড়ীতে ফেন্সিডিলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দিনাজপুরের ফুলবাড়ীতে র‌্যাব-১৩ দিনাজপুরের সদস্যরা মাদক বিরোধী অভিযান চালিয়ে ৯১ বোতল ফেন্সিডিল জব্দসহ রুহুল আমিন সরকার ও মঞ্জুরুল সরকার নামের দুই মাদককারবারিকে গ্রেপ্তার করেছে।


    গ্রেপ্তারকৃত মাদক কারিবারি রুহুল আমিন সরকার ফুলবাড়ী উপজেলার এলুয়ারি ইউনিয়ার উত্তর জোয়ার এলাকার তহিদুল সরকারের ছেলে এবং মঞ্জুরুল সরকার একই এলাকার ইসমাইল সরকারের ছেলে।


    জানা যায়, র‌্যাব-১৩ দিনাজপুরের ক্রাইম প্রিভেনশন কোম্পানী দিনাজপুর-১ এর সদসরা গত শনিবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় এক অভিযান চালিয়ে ফুলবাড়ী উপজেলার এলুযারি ইউনিয়নের বেজাই বাজার যাওয়ার পথে রাস্তার মধ্যে বাইসাইকেলে যাওয়ার পথে ওই দুই মাদক কারবারিকে আটক করে। এ সময় বাইসাইকেলে বহনকৃত ব্যাগের ভেতর থেকে ৯১ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়।


    ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজার রহমান বলেন, র‌্যাবের হাতে গ্রেপ্তার হওয়া মাদক কারবারি দুইজনকে থানায় সোপর্দসহ মামলা দায়ের করা হয়েছে।


    রবিবার (২৮ জানুয়ারি) গ্রেপ্তার হওয়া দুই মাদক কারবারিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


    ফেন্সিডিল জব্দসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার সত্যতা নিশ্চিত করে র‌্যাব-১৩ দিনাজপুরের ক্রাইম প্রিভেনশন কোম্পানী দিনাজপুর-১ এর কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রাজ্জাক খান বলেন, জব্দকৃত ফেন্সিডিলসহ গ্রেপ্তারকৃত দুই মাদক কারবারিকে ফুলবাড়ী থানায় সোপর্দসহ এ ব্যাপারে মামলা দায়ের করা হয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন