শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • অপ্রতিরোধ্য, ভয়ংকর এক চট্টগ্রাম চ্যালেঞ্জার্স

    অপ্রতিরোধ্য, ভয়ংকর এক চট্টগ্রাম চ্যালেঞ্জার্স
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ‘কুছ পরোয়া নেহি’- এই চট্টগ্রাম চ্যালেঞ্জার্স যেন অপ্রতিরোধ্য, ভয়ংকর এক শক্তি হয়ে উঠেছে। গত ম্যাচে যিনি ব্যাটে-বলে-ফিল্ডিংয়ে ছিলেন দলের জয়ের নায়ক, সেই কার্টিস ক্যাম্ফারকে বসিয়ে দিতেও ভাবেনি শুভাগত হোমের দল।

    ক্যাম্ফারকে একাদশের বাইরে রেখে আজও ঠিক দাপুটে জয় পেয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। ঘরের মাঠের সিলেট স্ট্রাইকার্সকে তারা হেসেখেলে হারিয়েছে ৮ উইকেটে।

     


    এ নিয়ে বিপিএলে টানা তিন ম্যাচ জিতলো তুষার ইমরানের কোচিংয়ে বদলে যাওয়া দলটি। সবমিলিয়ে পাঁচ ম্যাচে চার জয় নিয়ে তারাই এখন পয়েন্ট তালিকার শীর্ষে।

    চট্টগ্রামের এই টানা সাফল্যের রহস্য কী? ম্যাচশেষে সংবাদ সম্মেলনে দলের প্রতিনিধি হয়ে আসা তানজিদ তামিম বললেন, ‘আপনি দেখবেন আমাদের সবাই কিন্তু টিমম্যান হিসেবে খেলছি। কেউ একা কিন্তু ম্যাচ জেতাচ্ছে না। আমরা যে কয়টা ম্যাচ জিতেছি আমরা একটা টিম হিসেবে খেলেছি। সবাই পারফর্ম করছে। ভালো সময় যাচ্ছে। আশা করব সামনের ম্যাচগুলোতেও সেইম ফ্লোতে আমরা যাব, ইনশা আল্লাহ।’

     

    ফরচুন বরিশালের বিপক্ষে গত ম্যাচে জয়ের নায়ক ছিলেন আইরিশ অলরাউন্ডার কার্টিস ক্যাম্ফার। ৯ বলে ২৯ রানের ইনিংস খেলার পর বল হাতে ৪টি উইকেট এবং ফিল্ডিংয়ে ৪টি ক্যাচও নেন ক্যাম্ফার। তাকেই কিনা আজ রাখা হলো একাদশের বাইরে? কারণটা কী?

    তামিম জানালেন, ‘টিম কম্বিনেশনের কারণে বোধ হয় এমন হয়েছে। টিম ম্যানেজম্যান্ট বা ক্যাপ্টেন ভালো বলতে পারবে বিষয়টা।’


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন