শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • এবার বাজারে টাটার নতুন গাড়ির চমক

    এবার বাজারে টাটার নতুন গাড়ির চমক
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জনপ্রিয় গাড়ি নির্মাতা সংস্থা টাটা মোটরসের সবচেয়ে বড় চমক হতে পারে তাদের এবারের নতুন গাড়ি। টাটা অলট্রোজ রেসার। নাম শুনেই বোঝা যাচ্ছে রেসিং কারের মতো ডিজাইন থাকবে এই চার চাকায়। এটি টেক্কা দেবে হুন্দাই আই২০ কে, এমনটাই মনে করছেন বাজার বিশ্লেষকরা।

    টাটা অলট্রোজ রেসার এডিশনে মিলবে রেসিং কারের মতো ডিজাইন। থাকবে কালো থিমের হুইল, রুফ, এবং বনেট সঙ্গে রেসিং স্ট্রাইপ। গাড়িতে ডুয়াল টোন ডিজাইন নজর কাড়তে পারে। সঙ্গে মিলবে সানরুফ।

     

    গাড়িতে নতুন ১.২ লিটার টিজিডিআই ইঞ্জিন থাকতে পারে যা বর্তমানে অলট্রোজে যে আই-টুরবো ইঞ্জিন পাওয়া যায় তার থেকে শক্তিশালী এবং ভালো পারফরম্যান্স দেবে বলে দাবি করা হচ্ছে। এই মুহূর্তে টাটা নেক্সনে রয়েছে ১.২ লিটার পেট্রোল ইঞ্জিন, ১.২ লিটার টার্বো পেট্রোল ইঞ্জিন এবং ১.৫ লিটার ডিজেল ইঞ্জিন।

     

    নতুন যে টিজিডিআই ইঞ্জিন পাওয়া যাবে তা সর্বোচ্চ ১২৫ হর্সপাওয়ার এবং ২২৫ এনএম টর্ক উৎপন্ন করতে পারবে। সঙ্গে মিলতে পারে ৭ স্পিড ডিসিটি ট্রান্সমিশন। ম্যানুয়াল এবং অটোমেটিক দুই গিয়ারবক্সই থাকবে এই গাড়িতে।


    এই রেসিং এডিশনে ১০.২ ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেনমেন্ট স্ক্রিন সঙ্গে ওয়্যারলেস কানেক্টিভিটি। গাড়িতে সিঙ্গেল পেন সানরুফও পাওয়া যাবে বলে শোনা যাচ্ছে। থাকবে ২ স্পোক স্টিয়ারিং হুইল এবং ক্লাইমেট কন্ট্রোল। গাড়িতে আর কী কী ফিচার্স থাকবে তা আর কিছুদিনের মধ্যে প্রকাশ করতে পারে টাটা মোটরস।


    সূত্র: রাসলেন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন