শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • লক্ষ্মীপুর দেখলো বর্ণাঢ্য শোভাযাত্রা ও র‌্যালী

    লক্ষ্মীপুর দেখলো বর্ণাঢ্য শোভাযাত্রা ও র‌্যালী
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    লক্ষ্মীপুরের চর্চিত শিক্ষা প্রতিষ্ঠান প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে এক যুগপূর্তির প্রথম দিনে র‌্যালী ও শোভাযাত্রার দৃশ্য মুগ্ধ নয়নে দেখে উপভোগ করেছে জেলাবাসী।

    বৃহস্পতিবার (১লা ফেব্রুয়ারী) সকাল দশটা ও বেলা সাড়ে এগারোটায় জেলার রায়পুর পৌর শহর ও জেলা শহরে পৃথক দুটি র‌্যালীর আয়োজন করে প্রতিষ্ঠানটি।

    প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, ২০১১ সালের ১৪ই এপ্রিল প্রতিষ্ঠার পর ইতোমধ্যেই পেরিয়েছে এক যুগের দীর্ঘ সময়। যুগ পেরোনোর মাহেন্দ্রক্ষণ ইতিহাসে ঠাঁই দিতেই গ্রহণ করা হয়েছে এই উদ্যোগ। 

    এদিন অনুষ্ঠানের প্রথম পর্বে- সকাল সাড়ে আটটায় প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে জড়ো হয় সাবেক ও বর্তমান মিলিয়ে প্রতিষ্ঠানটির কয়েক সহস্রাধিক শিক্ষার্থী। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াতের পর বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির কলেজ অধ্যক্ষ নুরুল আমিন। 

    তিনি বলেন, প্রফেসর কাজী নুরুল ইসলাম ফারুকীর স্বপ্ন সোপান প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল অ্যান্ড কলেজ পার করেছে দীর্ঘ এক যুগের সোনালী সময়। দীর্ঘ এই সময়ে প্রতিষ্ঠানের সাথে যুক্ত হওয়া সকলের প্রতি কৃতজ্ঞতা। 

    পরে অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে রায়পুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মামুনূর রশীদ শুভ কামনা ব্যাক্ত করে বলেন, প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল অ্যান্ড কলেজের এক যুগপূর্তি অনুষ্ঠান সফল হোক। শুভ কামনা রইলো আগামীর জন্য। 

    সংক্ষিপ্ত উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন প্রফেসর কাজী নুরুল ইসলাম ফারুকী কল্যাণ ট্রাস্টের কো-চেয়ারম্যান ডাক্তার কাজী নুর-উল ফেরদৌস রবি। সকালের এই অনুষ্ঠানে অতিথিরা বেলুন উড়িয়ে বর্ণাঢ্য র‌্যালী ও শোভাযাত্রার শুভ সুচনা করেন।

    সূত্র জানায়, প্রতিষ্ঠানটির বর্ণাঢ্য র‌্যালীটির প্রথমাংশ রায়পুর পৌর শহরের নতুন বাজার এলাকা থেকে আরম্ভ হয়ে বাস টার্মিনাল এলাকায় শেষ হয়। পাশাপাশি জেলা শহরের পর্বে র‌্যালীটি গুরুত্বপূর্ণ সড়ক স্পর্শ করে। 

    এক যুগপূর্তি উৎসবের বর্ণাঢ্য র‌্যালী নিয়ে অনুভূতি প্রকাশ করে প্রতিষ্ঠানটির শিক্ষার্থী রাকিবুল ইসলাম বলেন, আমরা আনন্দিত ও উচ্ছ্বসিত হয়েছি। এটি ইতিহাসের সোনালী পত্রে স্থান পাবে।

    যোগাযোগ করা হলে প্রতিষ্ঠানটির সাবেক শিক্ষার্থীদের সংগঠন এক্স-পিকেএফএসসিয়ান অ্যাসোসিয়েশনের (ইপা) সভাপতি ইঞ্চিনিয়ার রায়হান হোসেন বলেন, সুন্দর একটি পর্ব ছিলো এটি। আরো অনুষ্ঠান রয়েছে। আগামী পর্বে গুনীজনদের পদচারণা ঘটবে বলেও জানান তিনি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন