শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • লক্ষ্মীপুরে অদ্ভুতুড়ে মাইল ফলকে বিভ্রান্ত চালক ও পথচারী

    লক্ষ্মীপুরে অদ্ভুতুড়ে মাইল ফলকে বিভ্রান্ত চালক ও পথচারী
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    লক্ষ্মীপুরের রায়পুরে দুরত্ব জানতে গাড়ি থামিয়ে চালকদের মাইল ফলক দেখার সুযোগ করে দিয়েছে সড়ক ও জনপদ কর্তৃপক্ষ। 

    উপজেলার রায়পুর-হায়দরগঞ্জ সড়কে শুক্রবার (২রা ফেব্রুয়ারী) মিলেছে অদ্ভুত এই মাইল ফলকের দেখা। মাইল ফলকটি দেখতে গাড়ি থামিয়ে রাস্তার পাশে পৌঁছায় এই প্রতিবেদক। চোখ বড়ো বড়ো করে তাকাতেই মেলে মাইল ফলকটির দেখা। দেখা যায়, সেটির এক পাশে লেখা রয়েছে হায়দরগঞ্জ ৮ কিলোমিটার। অপর পাশে রয়েছে রায়পুর তিন কিলোমিটার লেখা- তবে রায়পুর নির্দেশকটি  প্রায় ৫০ শতাংশের মতো অস্পষ্ট। 

    স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, দীর্ঘ সময় ধরে মাইল ফলকটি এমন অবস্থায় রয়েছে। যা চালক ও যাত্রীদের বিভ্রান্ত করে। সঠিক দুরত্ব জানার ক্ষেত্রে এটি পথচারীদের জন্য বাধা বলেও দাবি করেন অনেকে।

    জাবের হাসান (২১) নামে এক পথচারীর সাথে কথা হলে তিনি বলেন, এটি বিভ্রান্তিকর। সড়কের পাশে দৃশ্যমান জায়গায় এটি থাকার কথা। অথচ রয়েছে ঝোপঝাড়ের ভেতরে। সামনে রয়েছে কলা গাছের বাঁকল। এমনটি সংশ্লিষ্ট পক্ষের দায়িত্ব জ্ঞানহীনতার প্রমাণ রাখে।

    স্থানীয় বাসিন্দা দাবি করে সোহান ব্যাপারী (৪২) নামীয় একজন বলেন, এটার রঙ উঠে গেছে। অব্যবস্থাপনায় এটির এমন হাল। সংস্কার জরুরি। 


    বিষয়টি জানতে চাইলে রায়পুর উপজেলা এলজিইডি কর্মকর্তা ইঞ্জিনিয়ার সুমন মুন্সি বলেন, আমি লোক পাঠিয়ে পরিস্কার করার ব্যবস্থা করবো। রাস্তার উন্নয়ন কাজের জন্য এটি নিচে পড়ে গেছে। পরবর্তীতে মাইল ফলকটি উঁচু করে দৃশ্যমান করা হবে বলেও জানান এই কর্মকর্তা।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন