শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • ভালুকায় দুই নারী শ্রমিকের মৃত্যু

    ভালুকায় দুই নারী শ্রমিকের মৃত্যু
    সড়ক দূর্ঘটনা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ময়মনসিংহের ভালুকায় অটোরিকশা-মুরগিবাহী পিকআপের মুখোমুখি সংঘর্ষে স্পিনিং মিলের দুই নারী কর্মীর মৃত্যু হয়েছে। এ ঘটনা অটোরিকশার আরও ৫ যাত্রী গুরুতর আহত হয়েছে।


    নিহতরা হলেন, উপজেলার উথুরা ইউনিয়নের হাতিবেড় গ্রামের মইজুদ্দিনের স্ত্রী আসমা আক্তার (৩৫) ও মোশাররফ হোসেনের স্ত্রী শিরিনা আক্তার (২৬)। নিহত দু’জন সহোদর বোন।


    শনিবার (৩ ফেব্রুয়ারি) ভোর পৌনে ৬ টার দিকে উপজেলার উথুরা বাজার এলাকায় এই ঘটনা ঘটে। ভালুকা মডেল থানার উপপরিদর্শক এসআই কাজল হোসেন বিষয়টি নিশ্চিত করেন।


    পুলিশ ও স্থানীয় সুত্র জানায়, সকালের দিকে অটোরিকশাটি হাতিবেড় থেকে ভরাডোবা বাজারের দিকে আসছিল। অটোরিকশাটি উথুরা বাজারের কাছে যেতেই বিপরিত দিক থেকে আসা একটি মুরগিবাহী পিকআপের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আসমা ও শিরিন আক্তার মারা যায়। এসময় আহত হয় নিহতের আরেক বোনসহ ৫ জন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।


    ভালুকা মডেল থানার ইনচার্জ ওসি শাহ কামাল আকন্দ বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলেও জানান তিনি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন