শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • রংপুর র‌্যাব-১৩ অভিযানে

    ১৯৪৭ বোতল ফেনসিডিল সহ ৩ মাদক কারবারি গ্রেফতার

    ১৯৪৭ বোতল ফেনসিডিল সহ ৩ মাদক কারবারি গ্রেফতার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রংপুর র‌্যাব-১৩ এর পৃথক দুটি অভিযানে একজন নারী মাদক কারবারি সহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। এসময় দুটি অভিযান থেকে ১৯৪৭ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।

    শুক্রবার (২-ফেব্রুয়ারি) রাত আনুমানিক-৮ ঘটিকার সময় রংপুর র‌্যাব-১৩ 'এর একটি অভিযানিক দল মিঠাপুকুর উপজেলার ১০ নং বালুয়া মাসিমপুর ইউনিয়নের হেলেঞ্চা গ্রামে অভিযান চালিয়ে ৬২২ বোতল ফেনসিডিল সহ শরিফা বেগম নামে এক নারী মাদক কারবারিকে আটক করে। সে ওই গ্রামের সরু মিয়ার কন্যা। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে অন্য মাদক কারবারিরা পালিয়ে যায়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য প্রায় -৬ লাখ টাকা। এ ঘটনায় মিঠাপুকুর থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। 


    এর কিছুক্ষণ পরেই মধ্যরাতে র‌্যাব-১৩' সিপিসি-২ নীলফামারী এর একটি অভিযানিক দল ডিমলা থানাধীন তিস্তা ব্যারেজ সংলগ্ন পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে হুমায়ুন কবির (৩৪) এবং সৈয়দ আলী (৩৫) নামে দুই মাদক কারবারিকে ১৩২৫ বোতল ফেনসিডিল সহ আটক করে। আটককৃত মাদক কারবারিদের বাড়ি ডিমলা থানাধীন আদর্শপাড়া গ্রামে। এ ঘটনায় ডিমলা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। 

    রংপুর র‌্যাব-১৩" এর পক্ষে ফ্লাইট লেফটেন্যান্ট- মাহমুদ বশির স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জানানো হয়, আটককৃত মাদক কারবারিরা চিহ্নিত মাদক কারবারি। তাদের বিরুদ্ধে একাধিক মাদক আইনে মামলা রয়েছে। তাঁরা পরস্পর যোগসাজশে দেশের বিভিন্ন প্রান্তে মাদক পাচার এবং বিক্রি করে আসছিলেন।

    তিনি আরো জানান, পলাতক মাদক কারবারিদের গ্রেফতারে র‌্যাবের অভিযান চলমান রয়েছে। পৃথক দুটি ঘটনায় মিঠাপুকুর এবং ডিমলা থানায় র‌্যাব বাদী হয়ে মামলা দায়ের করলে আটককৃতদের কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন