শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • মিঠাপুকুর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

    মিঠাপুকুর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মিঠাপুকুর থানা পুলিশ এবং রংপুর র‍্যাব-১৩'এর সহায়তায় গাইবান্ধা থেকে হাসান আলী (৬০) নামে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হত্যা মামলায় দন্ডিত পলাতক এক আসামিকে গ্রেফতার করা হয়।

    রবিবার (৪-ফেব্রুয়ারি) বিকাল আনুমানিক ৪ ঘটিকার সময় মিঠাপুকুর থানা পুলিশের এসআই-সাইয়ুম তালুকদার, এএসআই মোস্তাফিজুর রহমান এবং এএসআই মশিউর রহমান সহ রংপুর র‍্যাব-১৩ যৌথভাবে অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করেন। 

    পলাতক ওই আসামীর বাড়ি মিঠাপুকুর উপজেলার ০৩ নং পায়রাবন্দ ইউনিয়নের ইসলামপুর মন্ডলপাড়া গ্রামে। তার পিতার নাম নজির আলী। ২০০৬ সালের একটি মার্ডার মামলার তিনি আসামি হলে পলাতক থাকা অবস্থায় বিচারক তাঁকে যাবজ্জীবন সাজা প্রদাণ করেন।

    মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম জানান, একটি হত্যা মামলায় আদালত হাসান আলীকে, যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিলে হাসান আলী, দীর্ঘদিন পলাতক থেকে আত্মগোপনে ছিলেন। অবশেষে মিঠাপুকুর থানা পুলিশের একটি চৌকস দল এবং রংপুর র‍্যাব-১৩,এর সহায়তায় তাঁকে গ্রেফতার করা হয়। আগামীকাল কোর্টের মাধ্যমে তাঁকে জেল হাজতে প্রেরণ করা হবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন