শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • লক্ষ্মীপুরে প্রতারকের খপ্পরে দুই সাংবাদিক

    লক্ষ্মীপুরে প্রতারকের খপ্পরে দুই সাংবাদিক
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    লক্ষ্মীপুরের রায়পুরে একই দিনে পৃথক দুটি ঘটনায় দুই প্রতারকের খপ্পরে পড়েছে দুই সাংবাদিক। রবিবার (৪ঠা ফেব্রুয়ারী) দুপুরে ও সন্ধ্যায় পৃথক এ দুটি ঘটনা ঘটে। 

    জানা যায়, রায়পুর প্রেস ক্লাবের সদস্য নাগরিক ভাবনার লক্ষ্মীপুর প্রতিনিধি মাহবুব হোসেন রনির ব্যবসা প্রতিষ্ঠান থেকে দুপুর দুইটা নাগাদ তার ব্যবহৃত মোবাইল সেট নিয়ে পালিয়ে যায় এক প্রতারক। একই দিন রায়পুর প্রেস ক্লাবের অপর এক সদস্য কালবেলা প্রতিনিধি মাজেদ হোসেন হন প্রতারণা শিকার।


    প্রতারণা ও অসাবধানতায় সাংবাদিক মাহবুব রনি মোবাইল হারালেও কালবেলা সাংবাদিক হারিয়েছেন পাঁচ হাজার টাকা। মোবাইল হারানোর ঘটনার সিসিটিভি ফুটেজ ইতোমধ্যে প্রকাশ রয়েছে সাংবাদিক মাহবুব হোসেন রনি।


    ঘটনার বিষয়ে জানতে চাইলে রনি বলেন, সিসিটিভি ফুটেজ আছে। আমি দোকানে ছিলাম না। আমার ভাই ছিলো। টেবিলের উপর থেকে নিয়েছে। থানায় জিডি করেছি।

    বিকাশ প্রতারণার ঘটনায় কালবেলার রায়পুর প্রতিনিধি মাজেদ হোসেন বলেন, আমার কাছে সন্ধ্যায় একজন পাঁচ হাজার টাকা সেন্ড মানির জন্য এসেছিলো। দেয়ার এক মিনিটের মাথায় সে দৌড়ে পালিয়েছে। রাতে জিডি করিনি। আগামীকাল সকালে করবো।

    এ বিষয়ে রায়পুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইয়াছিন ফারুক মজুমদার বলেন, সাংবাদিক মাহাবুব হোসেন রনির মোবাইল চুরির ঘটনায় জিডি করা হয়েছে। বিকাশ প্রতারণার বিষয়ে অভিযোগ পেলে ব্যবস্থা নিবো।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন