শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • ভালুকায় পুলিশের হাতে চোরাই মোবাইল কারবারি আটক

    ভালুকায় পুলিশের হাতে চোরাই মোবাইল কারবারি আটক
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ময়মনসিংহের ভালুকায় থানা পুলিশের বিশেষ অভিযানে ৫লক্ষ টাকা মূল্যের ৫০ টি চোরাই স্মার্টফোন সহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। ৮ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) রাতে উপজেলার জামিরদিয়া মাষ্টারবাড়ী এলাকা থেকে ভালুকা মডেল থানা পুলিশ ওই মোবাইল গুলো জব্দ করেন।


    মামলা সূত্রে জানা যায়, ভালুকা মডেল থানার সাধারণ ডায়েরী নং ৪২১ মূলে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার জামিরদিয়া আইডিয়াল মোড়ে রফিকুল ইসলামের মার্কেটের সুজন চন্দ্র দাসের দোকানে একটি পলিথিনে রাখা ৫০টি বিভিন্ন ব্র‍্যান্ডের স্মার্টফোন উদ্ধার করা হয়।

     

    ভালুকা মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভালুকা মডেল থানা পুলিশের একটি চৌকস অভিযানিক দল এসআই আবুল কালাম আজাদ ও এএস আই আমীর হামজার নেতৃত্বে চোরাই মোবাইল ব্যাবসায়ী সুজন চন্দ্র দাসকে আটক করে ৫ লক্ষ টাকা মূল্যের বিভিন্ন ব্র‍্যান্ডের ৫০ টি স্মার্ট ফোন উদ্ধার করেন। নিয়মিত মামলা দিয়ে জব্দকৃত মোবাইল ও আসামীকে আদালতে প্রেরণ করা হয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন