শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • বালার হাট ভূমি অফিসে গ্রিল কেটে দূর্ধর্ষ চুরি!

    বালার হাট ভূমি অফিসে গ্রিল কেটে দূর্ধর্ষ চুরি!
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রংপুরের মিঠাপুকুরে একটি ইউনিয়ন ভূমি অফিসে ভয়াবহ চুরি সংঘটিত হয়েছে। এসময় চোরেরা একটি ল্যাপটপ,একটি ডেস্কটপ চুরি সহ প্রয়োজনীয় কাগজপত্র তছনছ করেন। চুরি হওয়া মালামালের আনুমানিক মূল্য প্রায়- লক্ষাধিক টাকার উপরে হবে বলে জানা গিয়েছে। পাশ্ববর্তী সিসি টিভি ফুটেজ সংগ্রহ করে দেখা যায়, অজ্ঞাত চারজন যুবক এই চুরিতে অংশ নিয়েছিলেন। 


    বৃহস্পতিবার (৮-ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক ৩ ঘটিকার সময় মিঠাপুকুর উপজেলার ০৫ নং বালার হাট ইউনিয়ন ভূমি অফিসে এ চুরির ঘটনা ঘটে। এ বিষয়ে মিঠাপুকুর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন বালারহাট ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আখেরুজ্জামান মন্ডল।


    বালার হাট ইউনিয়ন সহকারী ভুমি কর্মকর্তা আখেরুজ্জামান মন্ডল জানান, শুক্রবার (৯-ফেব্রুয়ারি) সকাল আনুমানিক ৭ টার সময় বালারহাট ইউনিয়নে কর্মরত অফিস সহায়ক গিরিস চন্দ আমাকে ফোন দিয়ে জানায়, আমাদের ইউনিয়ন ভূমি অফিসের তালা ভেঙ্গে  এবং গ্রিল কেটে চুরি সংঘটিত হয়েছে। আমি সঙ্গে সঙ্গে ইউনিয়ন ভূমি অফিসে গিয়ে দেখি অফিসের সরকারি একটি ল্যাপটপ এবং একটি ডেস্কটপ সহ আনুষাঙ্গিক বেশ কিছু জিনিস চুরি হয়েছে। অফিসের প্রয়োজনীয় কাগজপত্র তছনছ করা। আলমারির তালা ভাঙ্গা। বিষয়টি আমি মিঠাপুকুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) স্যারকে অবগত করলে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন।


    মিঠাপুকুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুহুল আমিন বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পাওয়ার পর আমি ঘটনাস্থলে উপস্থিত হই। থানার ওসিকে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার জন্য বলি। এ বিষয়ে মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম জানান, চুরি যাওয়া মালামাল উদ্ধারে পুলিশ কাজ করছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন