শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • ময়মনসিংহ ভালুকা

    মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে এসআই নিহত

    মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে এসআই নিহত
    ফাইল ছবি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ময়মনসিংহের ভালুকায় মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. মনিরুজ্জামান মনির (৫০) নিহত হয়েছেন।

    সোমবার (১২ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার ভরাডোবা এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এই ঘটনা ঘটে।

    মনিরুজ্জামান শেরপুর সদর উপজেলার রাজবল্লবপুর গ্রামের মো. মজিবুর রহমানের ছেলে। তিনি ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানায় কর্মরত ছিলেন।

    ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ এ তথ্য নিশ্চিত করেছেন।

    তিনি জানান, মনিরুজ্জামান মামলার সাক্ষ্য দিতে ঢাকার একটি আদালতে গিয়েছিলেন। সেখান থেকে বিকেলে মাইক্রাবাসযোগে (নোহা) ময়মনসিংহ ফিরছিলেন। পথে ভালুকা উপজেলার ভরাডোবা এলাকায় পৌঁছালে মাইক্রোবাসটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পাশে ছিটকে পড়ে। এ ঘটনায় স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

    তবে কেন বা কীভাবে এই দুর্ঘটনা ঘটেছে তা এখনও জানা যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ঘুমের কারণে চালকের অসাবধানতায় এই ঘটনা ঘটতে পারে। ঘটনার তদন্তে বিস্তারিত জানা যাবে বলেও জানান ওসি শাহ কামাল।


    এদিকে পুলিশের উপপরিদর্শক মনিরুজ্জামান নিহতের ঘটনায় শোক প্রকাশ করেছেন ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ, জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন, কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মাঈন উদ্দিনসহ নিহতের সহকর্মীরা।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন