শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • পায়রাবন্দ ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচন

    ফারুক হোসেন বেসরকারি ভাবে নির্বাচিত

    ফারুক হোসেন বেসরকারি ভাবে নির্বাচিত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মিঠাপুকুর উপজেলার ০৩ নং পায়রাবন্দ ইউনিয়ন পরিষদের (শুন্য আসনে) জামায়াত সমর্থিত প্রার্থী মোঃ ফারুক হোসেন বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তিনি মোটরসাইকেল প্রতীক নিয়ে মোট ভোট পেয়েছেন ৬১২৯ এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রেজাউল ইসলাম রেজা, ঘোড়া প্রতীক নিয়ে পেয়েছেন ৪২১৩ ভোট।

    শনিবার (৯-মার্চ) সকাল ৮ টা থেকে বিকাল-৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে চলে ভোট গ্রহন। কোন রকমের অপ্রীতিকর ঘটনা ছাড়াই উৎসব মূখর পরিবেশে ভোট প্রদান করেন ভোটাররা। বিকাল চারটা পর শুরু হয় ভোট গননা। এসময় কর্মী সমর্থকদের চরম উৎকন্ঠা নিয়ে কেন্দ্রের বাহিরে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। পরে বিকাল সাড়ে চারটার পর থেকে বিভিন্ন কেন্দ্রের ফলাফল আসতে থাকে। 


    প্রাপ্ত ফলাফল অনুযায়ী জামায়াত সমর্থিত প্রার্থী মোঃ ফারুক হোসেন, মোটরসাইকেল প্রতীক ৬১২৯, আলহাজ্ব রেজাউল ইসলাম (রেজা) ঘোড়া প্রতীক-৪২১৩, আলহাজ্ব-মোফাজ্জল হোসেন মধু, আনারস-৩৫২২, ফয়জার রহমান খাঁন, চশমা প্রতীক ১৮৫৭, আফজাল হোসেন ঢোল মার্কা ১০৪২ এবং আব্দুস ছামাদ রজনীগন্ধা প্রতীকে ১৫ ভোট পেয়েছেন। মোট ৯ টি ভোট কেন্দ্রের মধ্যে ৭ টিতে ফারুক হোসেনের মোটরসাইকেল প্রতীক জয় লাভ করে। আর একটি করে রেজাউল ইসলাম রেজার ঘোড়া এবং মোফাজ্জল হোসেন মধুর আনারস জয়লাভ করে। 

    পরে সন্ধ্যার পর উপজেলা রিটানিং কর্মকর্তার কার্যালয় থেকে মোঃ ফারুক হোসেনকে ১৯১৬ ভোটে বেসরকারিভাবে জয়ী ঘোষণা করা হয়।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন