শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • ১১ কোটি টাকা আত্মসাতে দুদকের মামলা

    স্ট্যান্ডার্ড ব্যাংকের সাবেক এমডিসহ তিন জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

    স্ট্যান্ডার্ড ব্যাংকের সাবেক এমডিসহ তিন জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
    ফাইল ছবি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    অর্থ আত্মসাতের ঘটনায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় স্ট্যান্ডার্ড ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো: হাবিবুর রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। হাবিবুর রহমান মার্কেন্টাইল ব্যাংকের ক্রেডিট ডিভিশনের এভিপি থাকাকালে ১১ কোটি টাকা আত্মসাতের ঘটনা ঘটে। এ মামলায় ওই ব্যাংকের ঋণ গ্রহিতা ‘প্যাট্রিক ফ্যাশনস লিমিটেড’র ব্যবস্থাপনা পরিচালক কাজী ফরহাদ হোসেন ও ব্যাংকটির তৎকালিন অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও ফরেন এক্সচেঞ্জ ইনচার্জ কাজী জাহিদ হাসানের বিরুদ্ধেও পরোয়ানা জারি করা হয়।

    ঢাকার সিনিয়র বিশেষ জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন গত রোববার এই পরোয়ানা জারি করেন। গতকাল মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপ-সহকারি পরিচালক মোহাম্মদ মনিরুল ইসলাম।

    চলতিবছর ১৮ জানুয়ারি তিনি উক্ত তিন ব্যক্তিসহ ৫ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছিলেন। অপর দুই আসামি হলেন, মার্কেন্টাইল ব্যাংকের তৎকালিন সিনিয়র এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও শাখা ম্যানেজার নবী-উস- সেলিম ও মো: রবিউল ইসলাম। ২০১৮ সালের ৫ ডিসেম্বর দুদকের তৎকালিন সহকারি পরিচালক (বর্তমানে উপ-পরিচালক) মো: জাহাঙ্গীর আলম বাদী হয়ে এ মামলা করেন। এজাহারে আসামিদের বিরুদ্ধে পরষ্পর যোগসাজশে ১১ কোটি টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়।


    এজাহারে বলা হয়, ঋণ মঞ্জুরিপত্র ছাড়াই মার্কেন্টাইল ব্যাংক প্রধান শাখা থেকে ব্যাক টু ব্যাক এলসি এবং অন্যান্য ঋণ সুবিধা প্রদান ও গ্রহণ করে ৭ কোটি ৩৭ লাখ ৩৭ হাজার ৯৯৫ টাকা আত্মসাৎ করা হয়েছে। ঋণের সুদ বাবদ ৩ কোটি ৭১ লাখ ৩ হাজার টাকা পরিশোধ না করে ব্যাংকটিকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত রা হয়েছে। ঘটনার সময় মার্কেন্টাইল ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্টের (এভিপি) দায়িত্বে ছিলেন হাবিবুর রহমান। পরবর্তীতে তাকে স্ট্যান্ডার্ড ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ করা হয়।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন