শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • প্রধান বিচারপতি

    বিচার বিভাগে মেধার মূল্যায়ন হবে

    বিচার বিভাগে মেধার মূল্যায়ন হবে
    প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ/ ফাইল ছবি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বিচার বিভাগে সব ক্ষেত্রে মেধার মূল্যায়ন হবে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।

    বুধবার (১৪ আগস্ট) আইন, বিচার, সংবিধান ও মানবাধিকার বিষয়ক সাংবাদিকদের সংগঠন ল’ রিপোর্টার্স ফোরাম (এলআরএফ) কমিটির সদস্যরা প্রধান বিচারপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তিনি এ মন্তব্য করেন। এদিন এলআরএফের পক্ষ থেকে নবনিযুক্ত প্রধান বিচারপতিকে ফুল দিয়ে অভিনন্দন জানানো হয়।

    বিচার বিভাগীয় কর্মকর্তাদের সম্পদের হিসাব বিবরণী দাখিলের বিষয়ে জানতে চাইলে প্রধান বিচারপতি বলেন, আমরা তো আন ইলেকটেড বডি। তাই সব ক্ষেত্রে আমি মনে করি জনসাধারণের কাছে আমাদের জবাবদিহি আরও বেশি।

    হাইকোর্টের সব বেঞ্চ বসার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আগামী রোববার থেকে হাইকোর্টের সব বেঞ্চের কার্যক্রম শুরু হবে। বিচার বিভাগ নিয়ে আপনার স্বপ্ন কী- এমন প্রশ্নে প্রধান বিচারপতি বলেন, উৎকর্ষতা, মেধার ভিত্তিতে পেশা পরিচালনা। কিছু ক্ষেত্রে তার বিচ্যুতি হয়ে থাকলে সেটাকে ঠিক করতে হবে।

    সুপ্রিম কোর্টের বিচারপতিদের অভিশংসন বা অপসারণ পদ্ধতি নিয়ে জানতে চাইলে সৈয়দ রেফাত আহমেদ বলেন, আমাদের কিছু টেকনিক্যাল ইস্যু রয়েছে। ষোড়শ সংশোধনী মামলাটা এখনো রিভিউ আকারে আপিল বিভাগে আটকে আছে। সেটার নিষ্পত্তি হলে সুরাহা হবে।

    হাইকোর্টের সব বেঞ্চে প্রতিদিনের মামলা শুনানির পর তার ফলাফল তাৎক্ষণিক দেওয়ার বিষয়ে পদক্ষেপ নেবেন বলেও জানান প্রধান বিচারপতি।

    এদিন এলআরএফ নেতারা নবনিযুক্ত অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামানের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেন। তারা অ্যাটর্নি জেনারেলকে ফুল দিয়ে অভিনন্দন জানান।

    এলআরএফ সভাপতি আশরাফ উল আলমের নেতৃত্বে সংগঠনের সহ-সভাপতি হাসান জাবেদ, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মিশন, যুগ্ম সম্পাদক আলমগীরসহ কার্যনির্বাহীর কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।


    এসময় আরও উপস্থিত ছিলেন- ফোরামের সাবেক সভাপতি সালেহ উদ্দিন, সাবেক সভাপতি আশুতোষ সরকার, সাবেক সাধারণ সম্পাদক দিদারুল আলম দিদার, সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, সাবেক সহ-সভাপতি প্রশান্ত কুমার কর্মকার, সিনিয়র সদস্য বিকাশ নারায়ন দত্ত, সাজিদ হক, মিল্টন আনোয়ার, আয়াতুল্লাহ আকতার প্রমুখ।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন