শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • এমপিও শিক্ষকদের শতভাগ উৎসব-ভাতার ঘোষণা দেবে মন্ত্রণালয়

    এমপিও শিক্ষকদের শতভাগ উৎসব-ভাতার ঘোষণা দেবে মন্ত্রণালয়
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    খুব শিগগির শিক্ষা উপদেষ্টা এমপিওভুক্ত শিক্ষকদের জন্য শতভাগ উৎসব ভাতা বৃদ্ধিসহ অন্যান্য বিষয়ে আনুষ্ঠানিক বিবৃতি দেবেন বলে আন্দোলনরত শিক্ষক প্রতিনিধিদের জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হুমায়ুন কবির।

    সোমবার (১৭ ফেব্রুয়ারি) সচিবালয়ে বৈঠকে শিক্ষকদের এমন আশ্বাস দেন। বৈঠকে অংশ নেওয়া শিক্ষকরা এ তথ্য জানিয়েছেন।

    আলোচনা সভায় হুমায়ুন কবির শিক্ষকদেরকে আশ্বস্ত করে বলেছেন, ‘আপনাদের সুযোগ-সুবিধা বৃদ্ধির জন্য মিটিং চলছে। সেই মিটিং থেকে বের হয়ে আমি আপনাদের সঙ্গে বসেছি, খুব দ্রুত সময়ের মধ্যে শিক্ষা উপদেষ্টা এমপিওভুক্ত শিক্ষকদের শতভাগ উৎসব-ভাতা বৃদ্ধিসহ অন্যান্য বিষয়ে আনুষ্ঠানিক বিবৃতি দেবেন। আপনাদেরকে ধৈর্য ধরার জন্য অনুরোধ জানাচ্ছি।’

    এদিকে অবস্থান কর্মসূচির বিষয়ে জাতীয়করণ প্রত্যাশী শিক্ষকরা বলছেন, সরকারের কোনো প্রতিনিধিদল জাতীয় প্রেস ক্লাবের সামনে এসে মিডিয়ার সামনে এ বিষয়ে সুনির্দিষ্ট ঘোষণা না দেয়া পর্যন্ত তাদের অবস্থান কর্মসূচি চলবে।

    তারা আরও বলেন, আগামীকাল থেকে ক্লাস বর্জন করে সারা দেশ থেকে শিক্ষকরা এ অবস্থান কর্মসূচিতে যোগ দেবেন।

    প্রসঙ্গত, বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে ছয় দিন ধরে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষকরা। গতকাল রোববার অবস্থানের পাশাপাশি অর্ধদিবস কর্মবিরতিও পালন করেন তারা। দাবি আদায় না হলে স্কুলে তালা কর্মসূচিসহ আমরণ অনশন কর্মসূচিও ঘোষণা করা হতে পারে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন