শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা আজহারুলের রিভিউ শুনানি মঙ্গলবার

    মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা আজহারুলের রিভিউ শুনানি মঙ্গলবার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে করা রিভিউ আবেদনের শুনানির জন্য নতুন তারিখ নির্ধারণ করেছেন আপিল বিভাগ।

    ২০ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের কার্যতালিকায় এই শুনানি থাকার কথা থাকলেও তা অনুষ্ঠিত হয়নি। আজ রোববার সকালে বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগ আগামী মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) শুনানির নতুন দিন নির্ধারণ করেন।

    এদিন সকালে এটিএম আজহারের রিভিউ শুনানি দ্রুত করতে আপিল বিভাগে আবেদন করেন অ্যাটর্নি জেনারেল মো. আছাদুজ্জামান ও চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। পরে আদালত নতুন দিন ধার্য করেন।

    শনিবার (২২ ফেব্রুয়ারি) লক্ষ্মীপুরে এক জনসভায় জামায়াতের আমির ডা. শফিকুর রহমান চলতি মাসের ২৫ তারিখের মধ্যে এটিএম আজহারুল ইসলামকে মুক্তিরা দাবি জানান। মুক্তি না দিলে ৩ কোটি জামায়াত নেতা-কর্মীকে কারাগারে নিতে অন্তর্বর্তী সরকারকে প্রস্তুত হওয়ার আহ্বান জানান তিনি।

    এরআগে, এটিএম আজহারুল ইসলামের জামিন না হওয়ায় স্বেচ্ছায় কারাবরণের ঘোষণা দেন দলটির আমির ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) এই সংক্রান্ত একটি পোস্টও দেন তিনি।

    ২০২০ সালের ১৯ জুলাই আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় রিভিউ আবেদনটি করেছিলেন এটিএম আজহারুল ইসলাম।

    ২০১৯ সালের ২৩ অক্টোবর মানবতাবিরোধী অপরাধের মামলায় এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায় বহাল রাখেন আপিল বিভাগ। তখনকার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ রায় দেন। পরে এই রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন করেন আজহারুল ইসলাম।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন