বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • জাপানে শতবর্ষী মানুষের সংখ্যা ছাড়াল ১ লাখ ঢাকায় ভ্যাপসা গরম, বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে রিসোর্টের হিড়িক, অনুমোদনের হিসাব নেই ওয়ানডেতে থাকছেন, টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়ছেন নিগার গুলশানে আ’লীগের মিছিলের তথ্য ছিল, তবে সময়টা আন্দাজ করতে পারেনি পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী গণতন্ত্রকে টিকিয়ে রাখাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৯৩ বিদ্যুৎহীন অন্ধকারে মানুষের গল্প, লোডশেডিং নিয়ে আলোচিত সিনেমা বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্তে আসিফ নজরুলের ভূমিকা, সম্মতি ছিল বিসিবিরও ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক ও পরিবারের দুই সদস্যের বিরুদ্ধে দুদকের ৩ মামলা
  • তিন পুলিশের তদন্ত দুই মাসের মধ্যে শেষ করার নির্দেশ

    তিন পুলিশের তদন্ত দুই মাসের মধ্যে শেষ করার নির্দেশ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জুলাই গণহত্যা মামলায় সাবেক ওসি আরশেদসহ তিন পুলিশ সদস্যের তদন্ত আগামী দুই মাসের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আদালত একইসঙ্গে তাদের সেফ হোমে জিজ্ঞাসাবাদের অনুমতিও প্রদান করেছেন।

    রোববার (২৩ ফেব্রুয়ারি) বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন বিচারপতির বেঞ্চ এই আদেশ দেন।

    এদিন শাহবাগ থানার তৎকালীন ওসি (অপারেশন) আরশাদ হোসেন, কনস্টেবল ইমাজ হোসেন প্রামাণিক ও চানখারপুলে শুয়ে-বসে গুলি করে আলোচনায় আসা সুজন হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। পরে প্রসিকিউশনের পক্ষ থেকে তদন্ত রিপোর্ট জমা দেওয়ার জন্য দুই মাস সময়ের আবেদন করা হয়। ট্রাইব্যুনাল সেই আবেদন মঞ্জুর করে আগামী ২২ এপ্রিল তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য করেন।

    এ ছাড়া প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল আগামী ২ মার্চ আরশাদ হোসেনকে একদিনের এবং ৩ মার্চ ইমাজ হোসেন প্রামাণিককে একদিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন।

    অন্যদিকে বাড্ডা রামপুরা এলাকার এস আই চঞ্চল কুমার সরকারকে প্রসিকিউশন পক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে ট্রাইবুনাল আগামী ২৭ ফেব্রুয়ারি একদিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন।

    প্রসিকিউশনের পক্ষে রোববার শুনানি করেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম, বিএম সুলতান মাহমুদ, শহিদুল ইসলাম সরদার, গাজী এমএইচ তামিম।

     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আরও পড়ুন