শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • ভারত থেকে সরে যাচ্ছে এশিয়া কাপ!

    ভারত থেকে সরে যাচ্ছে এশিয়া কাপ!
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ২০২৫ সালের এশিয়া কাপ ভারত থেকে সরিয়ে নিরপেক্ষ ভেন্যুতে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজের প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। আগামী সেপ্টেম্বরের দ্বিতীয় থেকে চতুর্থ সপ্তাহের মধ্যে এশিয়া কাপ অনুষ্ঠিত হবে। আয়োজক থাকছে ভারতই, তবে ভেন্যু হিসেবে সংযুক্ত আরব আমিরাত বা শ্রীলঙ্কার নাম আলোচনায় রয়েছে।

    এর আগেও ২০২৩ সালের এশিয়া কাপে ভারত তাদের ম্যাচগুলো খেলেছিল শ্রীলঙ্কায়। এবারও একই পথে হাঁটতে যাচ্ছে টুর্নামেন্ট কর্তৃপক্ষ। এশিয়া কাপ যেন ভারত-পাকিস্তানের অলিখিত দ্বিপাক্ষিক সিরিজের রূপ নিয়েছে। এবারও সূচি এমনভাবে সাজানো হচ্ছে যাতে ভারত-পাকিস্তান একাধিকবার মুখোমুখি হতে পারে।

    প্রথমবারের মতো এশিয়া কাপে অংশ নিচ্ছে আটটি দল। ভারত, পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান, শ্রীলঙ্কার সঙ্গে থাকছে ওমান, আরব আমিরাত ও হংকং। গ্রুপিং চূড়ান্ত না হলেও ভারত ও পাকিস্তান যে একই গ্রুপে থাকবে, তা প্রায় নিশ্চিত। প্রতি গ্রুপের সেরা দুই দল খেলবে সুপার ফোরে, যেখানে ভারত-পাকিস্তানের আরেকটি ম্যাচ হওয়ার সম্ভাবনা প্রবল। সুপার ফোরে শীর্ষ দুই দল খেলবে ফাইনালে।

    ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে এবারের এশিয়া কাপও হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। গত আসরে ওয়ানডে ফরম্যাটে শ্রীলঙ্কাকে ১০ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। এশিয়া কাপের পরবর্তী আসর ২০২৭ সালে অনুষ্ঠিত হবে এবং আয়োজক হিসেবে থাকছে বাংলাদেশ।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন