বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মক্কায় হামলার নিন্দা জানানো নৈতিক ও ঈমানি দায়িত্ব: শফিকুর রহমান র‍্যাব বিলুপ্ত, নতুন নামে যাত্রা শুরু এসআরবির অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প : ব্যয় আড়াই লাখ কোটি টাকা জামায়াত নেতাদের সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ শিক্ষিকা রনজিনা পারভীন মৃত্যুর ঘটনায় দুই ছিনতাইকারী গ্রেপ্তার ২০২৭ সালের পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ নয় মাসে খেলাপি ঋণ কমেছে প্রায় ৩ শতাংশীয় পয়েন্ট ১৩ সিটি কর্পোরেশনে স্বাস্থ্যসেবায় ২০ কোটি টাকা বরাদ্দ আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা স্বাস্থ্য পরীক্ষায় মালয়েশিয়া যাচ্ছেন মির্জা আব্বাস
  • সুনামগঞ্জ-দিরাই সেতু ভেঙে সড়কে যান চলাচল বন্ধ"

    সুনামগঞ্জ-দিরাই সেতু ভেঙে সড়কে যান চলাচল বন্ধ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সুনামগঞ্জে সদর উপজেলার একটি বেইলি সেতুর পাটাতন ভেঙে মালবাহী ট্রাক আটকা পড়েছে। এ কারণে সুনামগঞ্জ-দিরাই-সিলেট সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। ফলে ভোগান্তিতে পড়েছেন বিভিন্ন যানবাহনের চালক ও যাত্রীরা।

    শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকালে সুনামগঞ্জ সদর উপজেলার কাঠরই ইউনিয়নের মদনপুর এলাকায় বেইলি সেতুর পাটাতন ভেঙে যায়। 

    এলাকাবাসী জানান, আজ সকালে একটি মাল বোঝাই ট্রাক সুনামগঞ্জ সদর থেকে দিরাই উপজেলার দিকে যাচ্ছিল। ট্রাকটি মদনপুরের বেইলি সেতুতে উঠলে সেতুটির পাটাতন ভেঙে যায়। বর্তমানে ট্রাকটি বেইলি সেতুর ওপর আটকে আছে। এ কারণে সড়কের দুই পাশে অসংখ্য যানবাহন আটকা পড়েছে। ফলে ভোগান্তি পোহাচ্ছেন যাত্রী ও যানবাহনের চালকরা।

    সুনামগঞ্জ সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী ড. মোহাম্মদ আহাদ উল্লাহ বলেন, “সেতুটির দুইটি পাটাতন ঠিক করা হয়েছে। ট্রাকটি সরানোর জন্য কাজ চলছে। ট্রাকটি সরানো হয়ে গেলে দ্রুত সময়ের মধ্যে অন্য পাঠাতন মেরামত করে যান চলাচল স্বাভাবিক করা হবে। আজকের মধ্যে যান চলাচল স্বাভাবিক করা হবে।”


    নতুন/কাগজ/এনামুল/সুনামগঞ্জ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন