বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মক্কায় হামলার নিন্দা জানানো নৈতিক ও ঈমানি দায়িত্ব: শফিকুর রহমান র‍্যাব বিলুপ্ত, নতুন নামে যাত্রা শুরু এসআরবির অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প : ব্যয় আড়াই লাখ কোটি টাকা জামায়াত নেতাদের সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ শিক্ষিকা রনজিনা পারভীন মৃত্যুর ঘটনায় দুই ছিনতাইকারী গ্রেপ্তার ২০২৭ সালের পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ নয় মাসে খেলাপি ঋণ কমেছে প্রায় ৩ শতাংশীয় পয়েন্ট ১৩ সিটি কর্পোরেশনে স্বাস্থ্যসেবায় ২০ কোটি টাকা বরাদ্দ আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা স্বাস্থ্য পরীক্ষায় মালয়েশিয়া যাচ্ছেন মির্জা আব্বাস
  • পতাকা উত্তোলনে শুরু হচ্ছে বিজিবির উখিয়া ব্যাটালিয়নের যাত্রা

    পতাকা উত্তোলনে শুরু হচ্ছে বিজিবির উখিয়া ব্যাটালিয়নের যাত্রা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নবসৃজিত উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) নিজস্ব পতাকা উত্তোলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করতে যাচ্ছে।

    একই সঙ্গে পতাকা উত্তোলন করা হবে ঢাকার স্টেশন সদর দপ্তর, গার্ড পুলিশ ব্যাটালিয়ন, এবং গাজীপুরে অবস্থিত ডগ স্কোয়াড কে-৯ ইউনিট অ্যান্ড ট্রেনিং সেন্টারে।

    আজ (শনিবার) দুপুরে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বিজিবির কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) প্রশিক্ষণ মাঠে আনুষ্ঠানিকভাবে পতাকা উত্তোলনের মাধ্যমে নবসৃজিত উখিয়া ব্যাটালিয়নের (৬৪ বিজিবি) শুভ উদ্বোধন করবেন।

    বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকীর উপস্থিতিতে একই অনুষ্ঠানে স্টেশন সদর দপ্তর ও গার্ড পুলিশ ব্যাটালিয়ন, ঢাকা এবং ডগ স্কোয়াড কে-৯ ইউনিট অ্যান্ড ট্রেনিং সেন্টার, গাজীপুরেও পতাকা উত্তোলন করা হবে।

    পতাকা উত্তোলনের পর নবসৃজিত উখিয়া ব্যাটালিয়ন, গার্ড পুলিশ ব্যাটালিয়ন এবং বিজিবি ডগ স্কোয়াড কে-৯ ইউনিটের সমন্বয়ে গঠিত একটি সুসজ্জিত ও চৌকস দল কর্তৃক মনোজ্ঞ প্যারেড প্রদর্শন করবে।

    পতাকা উত্তোলন অনুষ্ঠানে রামু সেনানিবাস ১০ পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ আসাদুল্লাহ মিনহাজুল আলম, বাংলাদেশ বিমান বাহিনী কক্সবাজার ঘাঁটির এয়ার ভাইস মার্শাল এ এফ এম শামীমুল ইসলাম, রিজিয়ন কমান্ডার, কক্সবাজার, বিজিবি সদর দপ্তর ও কক্সবাজার রিজিয়নের ঊর্ধ্বতন কর্মকর্তা, কক্সবাজারের জেলা প্রশাসক ও পলিশ সুপারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে জানা গেছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন