বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মক্কায় হামলার নিন্দা জানানো নৈতিক ও ঈমানি দায়িত্ব: শফিকুর রহমান র‍্যাব বিলুপ্ত, নতুন নামে যাত্রা শুরু এসআরবির অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প : ব্যয় আড়াই লাখ কোটি টাকা জামায়াত নেতাদের সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ শিক্ষিকা রনজিনা পারভীন মৃত্যুর ঘটনায় দুই ছিনতাইকারী গ্রেপ্তার ২০২৭ সালের পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ নয় মাসে খেলাপি ঋণ কমেছে প্রায় ৩ শতাংশীয় পয়েন্ট ১৩ সিটি কর্পোরেশনে স্বাস্থ্যসেবায় ২০ কোটি টাকা বরাদ্দ আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা স্বাস্থ্য পরীক্ষায় মালয়েশিয়া যাচ্ছেন মির্জা আব্বাস
  • পরিকল্পিত ‘মব’ তৈরি করে মারধর

    পতেঙ্গায় পুলিশের ওপর হামলা, গ্রেপ্তার ২

    পতেঙ্গায় পুলিশের ওপর হামলা, গ্রেপ্তার ২
    চট্রগ্রামে পুলিশ কর্মকর্তাকে উদ্ধার এবং এ ঘটনায় জড়িত আটক দুই যুবক
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চট্টগ্রাম নগরের পতেঙ্গা আউটার রিং রোডে চেকপোস্টে দায়িত্বরত পুলিশের এক উপ-পরিদর্শক দুর্বৃত্তের হামলার শিকার হয়েছেন। এ সময় পরিকল্পিত ‘মব’ তৈরির মাধ্যমে ওই পুলিশ কর্মকর্তাকে মারধর করে তার কাছে থাকা মোবাইল ফোন, মানিব্যাগ ও ওয়্যারলেস সেট ছিনিয়ে নিয়ে যায় হামলাকারীরা। পরে টহলরত পুলিশ আশপাশের লোকজনের সহযোগিতায় পুলিশ কর্মকর্তাকে উদ্ধার করেন এবং এ ঘটনায় জড়িত দুই যুবককে আটক করে। উদ্ধার করা হয় একটি চাকু ও মোটরসাইকেল।

    শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। শনিবার (১ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (পিআর অ্যান্ড মিডিয়া) মাহমুদা বেগম।

    গ্রেপ্তাররা হলেন, সাইমন (২৭) ও আলী ইমাদ প্রকাশ তাফসির ইমাদ (২২)। আর হামলার শিকার পুলিশ কর্মকর্তা হলেন পতেঙ্গা থানার উপ-পরিদর্শক ইউসুফ আলী।

    পুলিশ জানায়, শুক্রবার দিবাগত রাতে পতেঙ্গা সমুদ্র সৈকত সংলগ্ন আউটার রিং রোডে চেকপোস্টের দায়িত্বে থাকা উপ-পরিদর্শক ইউসুফ আলীকে মারধর করে তার মোবাইল ফোন, মানিব্যাগ এবং ওয়্যারলেস সেট ছিনিয়ে নিয়ে যায় হামলাকারীরা। এ সময় হামলার শিকার পুলিশ কর্মকর্তা ইউসুফ আলী নিজের পরিচয় দিয়ে সাহায্যের জন্য শোর-চিৎকার করলে হামলাকারীরা তাকে ভুয়া পুলিশ বলে মব সৃষ্টি করে এবং দুষ্কৃতিকারীদের ঘটনাস্থলে জড়ো করে।

    পরে খবর পেয়ে সিবিচ এলাকায় টহলরত পতেঙ্গা থানা পুলিশের একটি দল ও আশপাশের লোকজন এসে উপ-পরিদর্শক ইউসুফ আলীকে উদ্ধার করেন। একই সঙ্গে উত্তেজিত জনতা মব সৃষ্টিকারী দুই জনকে ধরে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।

    ‘এ সময় ছিনিয়ে নেওয়া মোবাইল, মানিব্যাগ ও ওয়াকিটকি উদ্ধার করা হয়। পাশাপাশি ওই দুই যুবকের কাছ থেকে ছিনতাইকাজে ব্যবহৃত একটি চাকু ও মোটর সাইকেল জব্দ করা হয়।’ 

    চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (পিআর অ্যান্ড মিডিয়া) মাহমুদা বেগম জানান, এ ঘটনায় পতেঙ্গা মডেল থানায় দ্রুত বিচার আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।


    চট্টগ্রাম/রুপন/দত্ত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন