শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • মাঠে নামলেই মাইলফলক গড়বেন কোহলি, পেলেন অগ্রীম শুভেচ্ছা

    মাঠে নামলেই মাইলফলক গড়বেন কোহলি, পেলেন অগ্রীম শুভেচ্ছা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ফর্মের ওঠানামার মধ্যেও ভারতের সর্বশেষ ম্যাচে দুর্দান্ত এক সেঞ্চুরি করেছিলেন বিরাট কোহলি। এবার তিনি আরেকটি বড় মাইলফলকের দ্বারপ্রান্তে। বর্তমানে খেলছেন এমন ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ ওয়ানডে ম্যাচ খেলা কোহলি আজ (রোববার) তার ক্যারিয়ারের ৩০০তম ওয়ানডে ম্যাচে মাঠে নামছেন।

    চ্যাম্পিয়ন্স ট্রফিতে গ্রুপপর্বের শেষ ম্যাচে আজ দুবাইতে ভারত ও নিউজিল্যান্ড মুখোমুখি হবে। এই ম্যাচটিই হবে কোহলির ৩০০তম ওয়ানডে। এখন পর্যন্ত ২১ জন ক্রিকেটার ৩০০ বা তারও বেশি ওয়ানডে খেলার কীর্তি রয়েছে। কোহলি বিশ্ব ক্রিকেটে ২২তম এবং ৭ম ভারতীয় হিসেবে সেই মাইলফলক গড়ার অপেক্ষায় আছেন। বর্তমানে খেলা ক্রিকেটারদের মধ্যে ওয়ানডে ম্যাচের সংখ্যায় এরপরই আছেন বাংলাদেশের মুশফিকুর রহিম (২৭৪), ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা (২৭০), মাহমুদউল্লাহ রিয়াদ (২৩৯) ও রবীন্দ্র জাদেজা (২০১)।

    ইতোমধ্যে ভারত-নিউজিল্যান্ড ‍উভয় দলই চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল নিশ্চিত করেছে। তাদের আজকের লড়াইয়ে বাছাই করা হবে গ্রুপসেরা দল। দুই দলই তাদের আগের দুই ম্যাচে বাংলাদেশ ও পাকিস্তানকে হারায়। এমনকি নিজেদের শেষ পাঁচ ওয়ানডেতেই জিতেছে ভারত-নিউজিল্যান্ড। কাকতালীয়ভাবে তাদের সর্বশেষ হারানো দলটিও একই। শ্রীলঙ্কার কাছে সর্বশেষ উভয় দল ওয়ানডে ম্যাচ হেরেছে।

    পাকিস্তানের বিপক্ষে ভারতের সর্বশেষ ম্যাচে লক্ষ্য তাড়ায় সেঞ্চুরি করেছিলেন কোহলি। যা ২০২৩ সালের নভেম্বরের পর এই তারকার প্রথম ওয়ানডে সেঞ্চুরি। কোহলির প্রশংসা করে তার জাতীয় দলের সতীর্থ লোকেশ রাহুল বলেন, ‘ওয়ানডেতে এটি (৩০০) অনেক বড় সংখ্যা। তিনি অনেক বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন, তিনি কতটা লম্বা সময় ভারতীয় দলকে সেবা দিয়ে যাচ্ছেন এটি তার প্রমাণ। শেষ ম্যাচে তার সেঞ্চুরি ছিল আনন্দের। তার মতো তারকার জন্য ম্যাচজয়ী হওয়ার পাশাপাশি এমন ইনিংস খেলাও সামর্থ্যের ভালো উদাহরণ।’

    কোহলির এমন মাইলফলক নিয়ে স্তুতিবাক্য শুনিয়েছেন কিউই তারকা মাইকেল ব্রেসওয়েলও। তিনি বলেন, ‘আমার মতে এটি অনেক বড় অর্জন। ক্যারিয়ারে ৩০০ (ওয়ানডে) ম্যাচ খেলা খুবই অসাধারণ কিছু এবং সেটি কেবল একটি ফরম্যাটেই। তিনি কেমন ক্যারিয়ার গড়েছেন তাও এই সংখ্যাতেই প্রকাশ পায়। ভারতীয় লাইনআপের সেরা ব্যাটারদের মধ্যে তিনি একজন এবং তারা এখন অনেক ক্রিকেট খেলছে।’

    পাকিস্তানের বিপক্ষে ব্যাটিং করার সময়ই ওয়ানডেতে ১৪ হাজার রানের ক্লাবে প্রবেশ করেন কোহলি। যা বিশ্বে মাত্র তৃতীয়। কোহলির আগে ওই মাইলফলক গড়েন আরেক দুই কিংবদন্তি ভারতের শচীন টেন্ডুলকার ও শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারা। একইসঙ্গে ২০০৮ সালে অভিষেক হওয়া কোহলির ওয়ানডেতে সেঞ্চুরি সংখ্যা ৫১। সব ফরম্যাট মিলিয়ে তার তিন অঙ্কের ম্যাজিক ফিগার ৮২টি।

     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন