বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মক্কায় হামলার নিন্দা জানানো নৈতিক ও ঈমানি দায়িত্ব: শফিকুর রহমান র‍্যাব বিলুপ্ত, নতুন নামে যাত্রা শুরু এসআরবির অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প : ব্যয় আড়াই লাখ কোটি টাকা জামায়াত নেতাদের সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ শিক্ষিকা রনজিনা পারভীন মৃত্যুর ঘটনায় দুই ছিনতাইকারী গ্রেপ্তার ২০২৭ সালের পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ নয় মাসে খেলাপি ঋণ কমেছে প্রায় ৩ শতাংশীয় পয়েন্ট ১৩ সিটি কর্পোরেশনে স্বাস্থ্যসেবায় ২০ কোটি টাকা বরাদ্দ আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা স্বাস্থ্য পরীক্ষায় মালয়েশিয়া যাচ্ছেন মির্জা আব্বাস
  • গাজীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধ, গাড়িতে আগুন

    গাজীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধ, গাড়িতে আগুন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    গাজীপুর মহানগরীর ভোগরা বাইপাস এলাকায় একটি কারখানার নারী শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে বিক্ষোভে উত্তাল হয়ে ওঠেন শ্রমিকরা। তারা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন এবং এক পর্যায়ে কারখানার একটি গাড়িতে আগুন ধরিয়ে দেন।

    সোমবার (৩ মার্চ) সকালে ৮টার দিকে শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে। এক পর্যায়ে কারখানার একটি গাড়ি বাইরে এনে আগুন দেন তারা। এতে বেশ কিছক্ষণ মহাসড়কের যান চলাচল বন্ধ থাকার পর ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে।

    মৃত ওই নারী শ্রমিকের নাম আফসানা আক্তার লাবনী (৩০)। তিনি ময়মনসিংহের নান্দাইল থানার পাঁচরুখী এলাকার আফসার আলীর মেয়ে।

    পুলিশ ও শ্রমিক সূত্রে জানা যায়, মহানগরীর ভোগরা এলাকায় প্যানারোমা অ্যাপারেলস লিমিটেড নামের কারখানায় গতকাল একজন নারী শ্রমিক ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করে। সেটি জানাজানি হলে সোমবার সকাল ৮টার দিকে কারখানার শ্রমিকরা বিক্ষোভ শুরু করে। বিক্ষোভের একপর্যায়ে শ্রমিকরা ভোগরা বাইপাস ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে। একপর্যায়ে শ্রমিকরা কারখানার ভেতরে থাকা একটি গাড়ি বাইরে টেনে এনে মহাসড়কের ওপর আগুন দেয়।

    গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার জহিরুল ইসলাম বলেন, গতকাল তাদের নারী শ্রমিক ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করে। বলা হয়েছিল স্বামী সঙ্গে ঝামেলার কারণে আত্মহত্যা করেছে। গতকাল তারা কিছু বলেনি। বিকেল পর্যন্ত কাজ করে চলে গেছে। আজকে সকালে হঠাৎ করে এসে বলছে ছুটি দেওয়া হয়নি তাই ওই নারী আত্মহত্যা করেছে। এই বলে গ্যাঞ্জাম করে আশপাশের কারখানাগুলোতেও ছুটি নিয়েছে। প্রায় ৬ থেকে ৭টি কারখানা ছুটি ঘোষণা করেছে।


    গাজীপুর জেলা প্রতিনিধি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন