বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মক্কায় হামলার নিন্দা জানানো নৈতিক ও ঈমানি দায়িত্ব: শফিকুর রহমান র‍্যাব বিলুপ্ত, নতুন নামে যাত্রা শুরু এসআরবির অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প : ব্যয় আড়াই লাখ কোটি টাকা জামায়াত নেতাদের সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ শিক্ষিকা রনজিনা পারভীন মৃত্যুর ঘটনায় দুই ছিনতাইকারী গ্রেপ্তার ২০২৭ সালের পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ নয় মাসে খেলাপি ঋণ কমেছে প্রায় ৩ শতাংশীয় পয়েন্ট ১৩ সিটি কর্পোরেশনে স্বাস্থ্যসেবায় ২০ কোটি টাকা বরাদ্দ আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা স্বাস্থ্য পরীক্ষায় মালয়েশিয়া যাচ্ছেন মির্জা আব্বাস
  • তাহিরপুরে দুই কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ

    তাহিরপুরে দুই কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তে চোরাই পথে আমদানিকৃত বিপুল পরিমাণ ভারতীয় শার্ট পিস, প্যান্টের কাপড়, ব্লেজারের কাপড়, পাঞ্জাবীর কাপড় সহ কসমেটিক্স সামগ্রী আটক করেছে সুনামগঞ্জ-২৮ ব্যাটালিয়ন বিজিবি।

    বিজিবি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোরে চারাগাঁও বিওপির বিশেষ একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তবর্তী জঙ্গলবাড়ী নামক স্থান থেকে মালিকবিহীন ভারতীয় শার্ট পিস ৫ হাজার ১২৭ টি, প্যান্টের কাপড় ১৫৬ মিটার, ব্লেজারের কাপড় ১ হাজার ২৯৬ মিটার, পাঞ্জাবীর কাপড় ২০ হাজার ৪৩০ মিটার এবং স্কীন সানরাইজ ক্রীম ৯ হাজার পিস আটক করে। আটককৃত পণ্যের  আনুমানিক বাজার মূল্য দুই কোটি বিরানব্বই হাজার পাঁচশত টাকা।

     

    সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল একেএম জাকারিয়া কাদির বিষয়টি নিশ্চিত করে বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে।


    নতুন/কাগজ/তাহিরপুর/সুনামগঞ্জ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন