বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ওয়ানডেতে থাকছেন, টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়ছেন নিগার গুলশানে আ’লীগের মিছিলের তথ্য ছিল, তবে সময়টা আন্দাজ করতে পারেনি পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী গণতন্ত্রকে টিকিয়ে রাখাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৯৩ বিদ্যুৎহীন অন্ধকারে মানুষের গল্প, লোডশেডিং নিয়ে আলোচিত সিনেমা বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্তে আসিফ নজরুলের ভূমিকা, সম্মতি ছিল বিসিবিরও ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক ও পরিবারের দুই সদস্যের বিরুদ্ধে দুদকের ৩ মামলা চবি আলাওল হলের প্রভোস্টের পদত্যাগ দাবি, কক্ষে তালা নতুন ধারার ছাত্ররাজনীতিতে সফল হওয়ার প্রত্যয় ছাত্রদল সভাপতির মক্কায় সম্ভাব্য হামলার বিরল সতর্কতা, হুথি-সৌদি উত্তেজনা তুঙ্গে
  • লালপুরে সাধারণ ডিমের তুলনায় চার গুন বড় ডিম! (ভিডিওসহ)

    লালপুরে সাধারণ ডিমের তুলনায় চার গুন বড় ডিম! (ভিডিওসহ)
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সাধারণত মুরগীর ডিমের ওজন হয় ৫০-৬০ গ্রাম। সেই ডিমের ওজন যদি হয় ১৮০ গ্রাম, তাহলে তা নিয়ে চারদিকে হইচৈই হবে এটাই স্বাভাবিক।

     

    এমন ব্যতিক্রম ঘটনা ঘটেছে নাটোরের লালপুর উপজেলার ভাটাপাড়া গ্রামের মৃত ওয়াজেদ সরদারের ছেলে গোলাম কিবরিয়ার মুরগীর খামারে। এনিয়ে এলাকায় চাঞ্চল্যে সৃষ্টি হয়েছে। অস্বাভাবিক বড় আকৃতির ডিমটি দেখতে তার বাড়িতে অনেকে ভিড় করছেন। 

    খামারী গোলাম কিবরিয়া জানান, গত ৫ মাসে আগে নিজ বাড়িতে লেয়ার মুরগীর খামার করেছেন। এক মাস যাবৎ মুরগীগুলো নিয়মিত ডিম দিচ্ছে। বুধবার সকালে প্রতিদিনই ন্যায় তার মা খামারে ডিম সংগ্রহ করতে যান। খামারের একটি খাঁচায় অস্বাভাবিক বড় আকৃতির একটি বড় ডিম দেখে প্রথমে ভয় পেয়ে যান তিনি। পরে বিষয়টি পরিবারের অন্য সদস্যদের জানালে গোলাম কিবরিয়া এসে খাঁচা থেকে ডিমটি সংগ্রহ করেন। ডিজিটাল স্কেলে পরিমাপ করে দেখেন ডিমটির ওজন ১৮০ গ্রাম। মুরগী বিশাল আকৃতির ডিম পেড়েছে এখবর চারদিকে ছড়িয়ে পড়লে এলাকার মানুষ তা দেখার জন্য বাড়িতে ভিড় জমাচ্ছেন। 

    প্রতিবেশী হারুনর রশিদ ও সাবিনা ইয়াসমিনসহ কয়েকজন জানান, মুরগীর এতো বড় ডিম দেখে তারা বিস্মিত ও অভিভূত। ডিমটি অন্য ডিমের মসৃন নয়, দেখতেও অস্বাভাবিক। এবং সাধারণ ডিমের তুলনায় চার গুন বড়। এ বিষয়ে উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, সাধারণত ডিমের ওজন ৫০-৬০ গ্রাম হয়। মুরগী অনিয়মিত ডিম দিলে ডিমের ভেতর ২-৩টা কুসুম থাকতে পারে। সেক্ষেত্রে ডিমের ওজন ৮০-১০০ গ্রাম হতে পারে। তবে মুরগীর ডিম ১৮০ গ্রাম হয়েছে এটা অস্বাভাবিক। এমন ঘটনা খুবই বিরল। আমি আমার চাকরী জীবনে এমন ঘটনা প্রথম শুনলাম।


    নতুন/কাগজ/ইউসুফ/নাটোর
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন