বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • এশিয়া গেমসে ব্যাটিং ব্যর্থ হলে বাদ পড়তে পারেন নারী দলের ব্যাটিং কোচ ৩ অক্টোবর থেকে মাঠে গড়াচ্ছে ঘরোয়া ক্রিকেট, শুরু এনসিএল দিয়ে বাংলাদেশের গণতন্ত্র পুনর্গঠনে সহায়তার আশ্বাস জার্মান রাষ্ট্রদূতের যে হত্যার রহস্য আজও ঘিরে আছে আমেরিকাকে বাংলাদেশের স্বাস্থ্যসেবায় সহযোগিতা বাড়াতে চায় ডেনমার্ক মক্কায় হামলার নিন্দা জানানো নৈতিক ও ঈমানি দায়িত্ব: শফিকুর রহমান র‍্যাব বিলুপ্ত, নতুন নামে যাত্রা শুরু এসআরবির অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প : ব্যয় আড়াই লাখ কোটি টাকা জামায়াত নেতাদের সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ শিক্ষিকা রনজিনা পারভীন মৃত্যুর ঘটনায় দুই ছিনতাইকারী গ্রেপ্তার
  • ভারতীয় খাসিয়াদের হামলায় বাংলাদেশি যুবক নিহত

    ভারতীয় খাসিয়াদের হামলায় বাংলাদেশি যুবক নিহত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সিলেটের কানাইঘাট উপজেলার মঙ্গলপুর গ্রামের এক যুবক ভারত সীমান্তের ভেতরে নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোররাতে এই ঘটনা ঘটে, যা আজ শুক্রবার প্রকাশ্যে আসে।

    নিহত যুবকের নাম সাহেদ মিয়া। তিনি মঙ্গলপুর গ্রামের মোশাহিদ মিয়ার ছেলে। তাঁর মৃত্যুর বিষয়টি সিলেট ব্যাটালিয়ান ৪৮ বিজিবি নিশ্চিত করেছে।

    বিজিবি জানায়, নিহত সাহেদ চোরাকারবারে জড়িত ছিল। তিনি বৃহস্পতিবার ভোররাতে ভারতে অবৈধভাবে অনুপ্রবেশ করেন। সে সময় ভারতীয় খাসিয়া চোরাকারবারিদের সঙ্গে দ্বন্দ্ব হয় তাঁর। এক পর্যায়ে চোরাকারবারিদের উপর্যুপরি আঘাতে মৃত্যু হয় শাহেদ মিয়ার।

    নিহতের মরদেহ আনার ব্যবস্থা নেওয়া হচ্ছে পাশাপাশি ওই ভারতীয় খাসিয়াকে অবিলম্বে আইনের আওতায় নিয়ে আসতে বিএসএফকে আহ্বান জানানো হয়েছে বলেও জানায় বিজিবি।

    কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আউয়াল মিয়া বলেন, ‘বিজিবির কাছ থেকে এরকম একটি ঘটনার খবর পাওয়া গেছে। আইনি প্রক্রিয়ার মাধ্যমে মরদেহ দেশে নিয়ে আসার প্রস্তুতি চলছে।’

    সিলেটহত্যানিহতের খবরহত্যাকাণ্ডভারতনির্যাতনসিলেট জেলাকানাইঘাট

     


    জেলা প্রতিনিধি, সিলেট
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন