বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • এশিয়া গেমসে ব্যাটিং ব্যর্থ হলে বাদ পড়তে পারেন নারী দলের ব্যাটিং কোচ ৩ অক্টোবর থেকে মাঠে গড়াচ্ছে ঘরোয়া ক্রিকেট, শুরু এনসিএল দিয়ে বাংলাদেশের গণতন্ত্র পুনর্গঠনে সহায়তার আশ্বাস জার্মান রাষ্ট্রদূতের যে হত্যার রহস্য আজও ঘিরে আছে আমেরিকাকে বাংলাদেশের স্বাস্থ্যসেবায় সহযোগিতা বাড়াতে চায় ডেনমার্ক মক্কায় হামলার নিন্দা জানানো নৈতিক ও ঈমানি দায়িত্ব: শফিকুর রহমান র‍্যাব বিলুপ্ত, নতুন নামে যাত্রা শুরু এসআরবির অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প : ব্যয় আড়াই লাখ কোটি টাকা জামায়াত নেতাদের সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ শিক্ষিকা রনজিনা পারভীন মৃত্যুর ঘটনায় দুই ছিনতাইকারী গ্রেপ্তার
  • রূপগঞ্জে গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার : প্রাইভেটকার জব্দ

    রূপগঞ্জে গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার : প্রাইভেটকার জব্দ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নারায়ণগঞ্জের রূপগঞ্জে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযানে ৪ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। 

    শনিবার (৮ মার্চ) রাত আড়াইটার সময় উপজেলার রুপসী সিটিমিলের সামনে থেকে তাদেরকে গ্রেফতার করা হয়েছে । এসময় তাদের সাথে থাকা (ঢাকা মেট্রো- গ -৩৩-৮৬৮১) একটি প্রাইভেটকার জব্দ করা হয়।

    গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলেন- উপজেলার কাঞ্চন পৌরসভার তারৈল এলাকার আবু সাঈদের ছেলে কাউছার মিয়া (২৭)  সাজ্জাদ আলীর ছেলে কাজী ফয়সাল (৩১), মুল্লুকচান মিয়ার ছেলে শরীফ মিয়া (৩৮) 

    রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী জানান, শনিবার ভোররাত সাড়ে ৩ টারদিকে উপজেলার রূপসী বাসষ্ট্যান্ড এলাকায় একটি প্রাইভেটকারে তল্লাশী চালিয়ে ৪ কেজি গাজাসহ মাদক কারবারি কাউসার মিয়া, ফয়সাল ও শরীফকে গ্রেপ্তার করা হয়। এসময় জব্দ করা করা মাদকের কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার। উদ্ধার করা গাঁজার আনুমানিক মূল্য ১ লাখ ২১ হাজার ২ শত টাকা। এ ঘটনায় রূপগঞ্জ  থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পরে শনিবার দুপুরে গ্রেপ্তারকৃতদের ৭ দিনের রিমান্ড চেয়ে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়।


    নতুন/কাগজ/রায়হানা/সুলতানা/রূপগঞ্জ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন