বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • এশিয়া গেমসে ব্যাটিং ব্যর্থ হলে বাদ পড়তে পারেন নারী দলের ব্যাটিং কোচ ৩ অক্টোবর থেকে মাঠে গড়াচ্ছে ঘরোয়া ক্রিকেট, শুরু এনসিএল দিয়ে বাংলাদেশের গণতন্ত্র পুনর্গঠনে সহায়তার আশ্বাস জার্মান রাষ্ট্রদূতের যে হত্যার রহস্য আজও ঘিরে আছে আমেরিকাকে বাংলাদেশের স্বাস্থ্যসেবায় সহযোগিতা বাড়াতে চায় ডেনমার্ক মক্কায় হামলার নিন্দা জানানো নৈতিক ও ঈমানি দায়িত্ব: শফিকুর রহমান র‍্যাব বিলুপ্ত, নতুন নামে যাত্রা শুরু এসআরবির অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প : ব্যয় আড়াই লাখ কোটি টাকা জামায়াত নেতাদের সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ শিক্ষিকা রনজিনা পারভীন মৃত্যুর ঘটনায় দুই ছিনতাইকারী গ্রেপ্তার
  • গাজীপুরে অ্যালুমিনিয়াম কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

    গাজীপুরে অ্যালুমিনিয়াম কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    গাজীপুর মহানগরীর ডুয়েট গেট এলাকার এলটেক অ্যালুমিনিয়াম ফ্যাক্টরিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে।

    শনিবার (৮ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে জয়দেবপুর শিমুলতলী এলাকায় ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) গেট সংলগ্ন এই কারখানায় আগুন লাগে। অল্প সময়ের মধ্যেই আগুন পুরো ফ্যাক্টরিতে ছড়িয়ে পড়ে এবং চারপাশে ঘন কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়।

    জয়দেবপুর ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রুবেল রানা জানান, খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে এখনও আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত করা সম্ভব হয়নি।

    এলাকাবাসী জানিয়েছেন, আগুন লাগার পর তীব্র গরম ও ধোঁয়ার কারণে আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেক শ্রমিক দ্রুত কারখানা থেকে বেরিয়ে আসতে সক্ষম হলেও কেউ ভেতরে আটকা পড়েছে কিনা, সে বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
     
    পুলিশ জানিয়েছে, স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসকে সর্বোচ্চ সহায়তা দিচ্ছে।


    গাজীপুর জেলা প্রতিনিধি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন