বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ওয়ানডেতে থাকছেন, টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়ছেন নিগার গুলশানে আ’লীগের মিছিলের তথ্য ছিল, তবে সময়টা আন্দাজ করতে পারেনি পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী গণতন্ত্রকে টিকিয়ে রাখাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৯৩ বিদ্যুৎহীন অন্ধকারে মানুষের গল্প, লোডশেডিং নিয়ে আলোচিত সিনেমা বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্তে আসিফ নজরুলের ভূমিকা, সম্মতি ছিল বিসিবিরও ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক ও পরিবারের দুই সদস্যের বিরুদ্ধে দুদকের ৩ মামলা চবি আলাওল হলের প্রভোস্টের পদত্যাগ দাবি, কক্ষে তালা নতুন ধারার ছাত্ররাজনীতিতে সফল হওয়ার প্রত্যয় ছাত্রদল সভাপতির মক্কায় সম্ভাব্য হামলার বিরল সতর্কতা, হুথি-সৌদি উত্তেজনা তুঙ্গে
  • তাহিরপুরে ভারতীয় মদের চালান সহ যুবক গ্রেপ্তার

    তাহিরপুরে ভারতীয় মদের চালান সহ যুবক গ্রেপ্তার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের অভিযানে ৬০ বোতল ভারতীয় আমদানি নিষিদ্ধ মদসহ রমজান মিয়া (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। 

    রমজান মিয়া উপজেলার বাদাঘাট ইউনিয়নের পুরানলাউরগড় গ্রামের জামাল মিয়ার ছেলে।

    জানা যায়, শনিবার (৮ই মার্চ) রাত নয়টায় তাহিরপুর থানার ওসি মো. দেলোয়ার হোসেনের দিক নির্দেশনায় গোপন সংবাদের মাধ্যমে বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্র ইনচার্জ এস আই আবুল কালামের নেতৃত্বে এ এস আই আব্দুল জব্বার, এ এস আই মো. মোখলেছুর রহমান এবং সঙ্গীয় ফোর্সের সহযোগিতায় গ্রেপ্তারকৃত রমজানের বসত বাড়িয়ে অভিযান চালিয়ে। বসত ঘরের খাটের নিচে লুকিয়ে রাখা ভারতীয় আমদানী নিষিদ্ধ এসি ব্ল্রাক, অফিসার্স ব্লু, অফিসার্স-চয়েজ ৭৫০ এম এল ৬০ পিছ বোতল মদ উদ্ধার করা হয়।

    তাহিরপুর থানার ওসি মো. দেলোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, জেলা পুলিশ সুপার মহোদয়ের নির্দেশক্রমে থানা এলাকায়  এ ধরণের মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।তিনি আরো বলেন, গ্রেপ্তারকৃত রমজানের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের পূর্বক আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।


    নতুন/কাগজ/তাহিরপুর/সুনামগঞ্জ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন