শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • ভোলায় কৃষ‌কদের জ‌মি দখল মুক্ত কর‌তে মানববন্ধন ও বি‌ক্ষোভ মি‌ছিল

    ভোলায় কৃষ‌কদের জ‌মি দখল মুক্ত কর‌তে মানববন্ধন ও বি‌ক্ষোভ মি‌ছিল
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ভোলায় সাধারন কৃষক‌দের রেক‌র্ডিয় জ‌মি  দখল মুক্ত করার দাবী‌তে মানবন্ধন ও বি‌ক্ষোভ মি‌ছিল অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে। আজ সোমবার দুপু‌রের দি‌কে ভোলা প্রেসক্লা‌বের সামনে পূর্ব ইলিা চর আনন্দ পার্ট-২ এর ভূক্ত‌ভোগী জ‌মির মা‌লিক সাধারণ কৃষকরা  প্রায় ঘন্টাব‌্যাপী এই কর্মসূ‌চি পালন ক‌রেন। পরে মানববন্ধন শে‌ষে বি‌ক্ষোভ মি‌ছিল ক‌রেন কৃষক ও তা‌দের প‌রিবা‌রের সদস‌্যরা।

    মানববন্ধ‌নে কৃষকরা ব‌লেন, পূর্ব ইলিশা ইউনিয়‌নের চর আনন্দ পার্ট-২ এলাকায় প্রায় ৫০ বছর ধ‌রে তা‌দের রেক‌র্ডিও জ‌মি‌তে বসতঘরে বসবাস ও কৃ‌ষি জ‌মি‌তে চাষাবাদ ক‌রে আস‌ছেন। কিন্তু প্রায় ১৫ বছর আগে আওয়ামী লী‌গের ক্ষমতার প্রভাব দে‌খি‌য়ে ক‌য়েক জন ভূ‌মিদস‌্যু তা‌দের জ‌মি থে‌কে উচ্ছেদ করার জন‌্য বি‌ভিন্ন সময় বসতঘ‌রে হামলা ও ভাংচুর চালায় এবং তা‌দের ফস‌লি জ‌মিসহ বহু পরিবারকে বসতঘর থে‌কে উচ্ছেদ ক‌রে‌ছে। কেউ প্রতিবাদ কর‌লে তা‌কে উল্টো মিথ‌্যা মামলা দি‌য়ে হয়রানী ক‌রে‌ছে। মানববন্ধনের ব্যানারে তারা স্থানীয় বারেক মেম্বার,হেজু,জিয়া,খানসাব,উলানী কামাল,সুমন,আব্বাস ও আব্দুর রব নামের আট ব্যাক্তিকে ভূমিদস্যু আখ্যা দিয়ে তাদের ছবি প্রদর্শন করেন।

    কৃষকরা বলেন,অতীতের মতো এখনও ওই ভূ‌মিদস‌্যুরা তা‌দের জ‌মি দখল ক‌রে রয়েছে। এসময় বক্তব্য রাখেন, ওই এলাকার ভূক্ত‌ভোগী কৃষক আব্দুল মন্নান হাওলাদার, আজিজ, কালু সর্দারসহ প্রমূখ কৃষক এবং  কৃষাণীরা।

    তাই তারা ভূমিদস্যুদের কবল থেকে তা‌দের জ‌মি দখল মুক্ত করতে আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের হস্ত‌ক্ষেপ কামনা ক‌রেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন