শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • আজিজুল বারি হেলাল;

    বিএনপিতে চাঁদাবাজ-সন্ত্রাসীদের কোন স্থান নেই

    বিএনপিতে চাঁদাবাজ-সন্ত্রাসীদের কোন স্থান নেই
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বিএনপির তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারি হেলাল বলেছেন, বিএনপিতে কোনো চাঁদাবাজ-সন্ত্রাসীর স্থান হবে না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন।

    বিএনপির এ নেতা বলেন, বিএনপির নামে কেউ চাঁদাবাজি করলে তাকে আইনের হাতে তুলে দেবেন। আওয়ামী লীগ যে অন্যায় করেছে, সেটা থেকে আমাদের বিরত থাকতে হবে। তারা যে জালিম তা মানুষ বুঝে গেছে। আমরা তাদের মতো জালিম হবো না। আমরা ভালোবাসা, সম্মান এবং ভদ্রতা দিয়ে মানুষের মন জয় করব, মানুষের সেবা করব।

    সোমবার (১০ মার্চ) বিকেলে রূপসা উপজেলা বিএনপির আয়োজনে পালেরবাজার মাঠে এতিম ও সুধীজনদের সম্মানে বিএনপির ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

    আজিজুল বারি হেলাল আরও বলেন, জিয়াউর রহমানের মৃত্যুর ৪৩ বছর পরও তার বিরুদ্ধে কেউ অনিয়মের অভিযোগ তুলতে পারেনি। বাবার সেই আদর্শেই বিএনপির রাজনীতিতে হাল ধরেছেন আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান। আমরা সেই নেতার আদর্শের সৈনিক। 


    তিনি বলেন, গত ৫ আগস্ট পরিবর্তনের পর আমাদের কিছু নেতাকর্মী অনিয়মে জড়িয়ে পড়েছেন। এরই মধ্যে সন্ত্রাসী-চাঁদাবাজদের চিহ্নিত করে দল থেকে বহিষ্কার করা হচ্ছে। তাদের মধ্যে অনেক বড় নেতাও রয়েছেন। সামনে জাতীয় নির্বাচন। এ উপলক্ষ্যে সকল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশিত সব কর্মকাণ্ড যথাযথ বাস্তবায়ন করতে হবে। 

    উপজেলা বিএনপির সদস্য সচিব জাবেদ মল্লিকের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক শেখ আবু সাইদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মোমরেজুল ইসলাম, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জুলফিকার আলী খান জুলু, মোল্লা খাইরুল ইসলাম,শেখ  আব্দুর রশিদ, জি এম কামরুজ্জামান টুকু, এনামুল হক সজল, উপজেলা বিএনপির আহ্বায়ক মোল্লা সাইফুল রহমান, জেলা যুবদলের আহ্বায়ক ইবাদুল হক রুবায়েদ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতাউর রহমান রুনু, জেলা স্বেচ্ছাসেবকদের  সদস্য সচিব  আব্দুর মান্নান মিস্ত্রি, জেলা মহিলা দলের সভাপতি  অ্যাডভোকেট তাসলিমা খাতুন ছন্দা, শাহনাজ ইসলাম, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি গোলাম মোস্তফা তুহিন, যুবনেতা  রিয়াজুল ইসলাম, আব্দুস সালাম শেখ, আব্দুল মালেক শেখ, মহিউদ্দিন মিন্টু, কালাম গোলদার, হুমায়ুন কবির, ইউপি চেয়ারম্যান আছাফুর রহমান, আনোয়ার হোসেন খান, আজিজুর রহমান, সাহাবুদ্দীন ইজারাদার, দিদারুল ইসলাম, রবিউল ইসলাম, রুবেল মীর, মুন্না সরদার, শাহজামাল প্রিন্স, তরিকুল ইসলাম রিপন, আবু সাঈদ, শফিকুল ইসলাম প্রমুখ। 

    ইফতার মাহফিলে মোনাজাত করেন হাফেজ মো. জাহিদুল ইসলাম। 


    নতুন/কাগজ/বিএনপি/খুলনা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন