বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • অপরাধের ধরন বদলালে আইনও পরিবর্তন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ নারীর পরিচয় কেবল কন্যা, মা বা স্ত্রীর মধ্যে সীমাবদ্ধ নয়: ববি হাজ্জাজ এশিয়া গেমসে ব্যাটিং ব্যর্থ হলে বাদ পড়তে পারেন নারী দলের ব্যাটিং কোচ ৩ অক্টোবর থেকে মাঠে গড়াচ্ছে ঘরোয়া ক্রিকেট, শুরু এনসিএল দিয়ে বাংলাদেশের গণতন্ত্র পুনর্গঠনে সহায়তার আশ্বাস জার্মান রাষ্ট্রদূতের যে হত্যার রহস্য আজও ঘিরে আছে আমেরিকাকে বাংলাদেশের স্বাস্থ্যসেবায় সহযোগিতা বাড়াতে চায় ডেনমার্ক মক্কায় হামলার নিন্দা জানানো নৈতিক ও ঈমানি দায়িত্ব: শফিকুর রহমান র‍্যাব বিলুপ্ত, নতুন নামে যাত্রা শুরু এসআরবির
  • গাজীপুরে ১০ কারখানায় ছুটি ঘোষণা

    গাজীপুরে ১০ কারখানায় ছুটি ঘোষণা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    গাজীপুরের টঙ্গী ও মৌচাক এলাকায় শ্রমিক আন্দোলনের জেরে ১০টি কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে।

    মঙ্গলবার (১১ মার্চ) দুপুর ১২টায় গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

    তিনি বলেন, মঙ্গলবার সকাল থেকে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ব্যারিকেড তৈরি করে বিভিন্ন দাবি জানিয়ে আন্দোলন করেন শ্রমিকরা। পরে শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে নেওয়া হলে যান চলাচল স্বাভাবিক হয়। এখন শ্রমিকদের দাবির বিষয়ে মালিকপক্ষের সঙ্গে আলোচনা করা হচ্ছে। আশা করছি দ্রুতই সমস্যা সমাধান করতে পারব।

    তিনি বলেন, যেসব শ্রমিকরা আন্দোলন না করে কাজে যোগ দিতে চেয়েছিলেন, আন্দোলনরত শ্রমিকদের একটি পক্ষ তাদের মারধর করেছেন বলে শুনেছি। সার্বিক পরিস্থিতি বিবেচনায় গাজীপুরে এখন পর্যন্ত (দুপুর ১২টা) ১০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।


    গাজীপুর জেলা প্রতিনিধি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন