বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ইসরায়েলকে ৪০ হাজার ২ হাজার পাউন্ডের বোমা দিচ্ছে যুক্তরাষ্ট্র গাজা তথ্যচিত্র: নির্মাতাদের নাগরিকত্ব বাতিল চান ইসরাইলি মন্ত্রী একাদশে ভর্তির প্রথম পর্যায়ের ফল আজ রাত ৮টায় চার দিনের সফরে জাপান গেলেন সেনাপ্রধান জাপানে শতবর্ষী মানুষের সংখ্যা ছাড়াল ১ লাখ ঢাকায় ভ্যাপসা গরম, বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে রিসোর্টের হিড়িক, অনুমোদনের হিসাব নেই ওয়ানডেতে থাকছেন, টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়ছেন নিগার গুলশানে আ’লীগের মিছিলের তথ্য ছিল, তবে সময়টা আন্দাজ করতে পারেনি পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী গণতন্ত্রকে টিকিয়ে রাখাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি
  • ফরেস্টার্স অ্যাসোসিয়েশনের চট্টগ্রাম আঞ্চলিক কমিটির সভাপতি সরওয়ার, সম্পাদক নওশাদ

    ফরেস্টার্স অ্যাসোসিয়েশনের চট্টগ্রাম আঞ্চলিক কমিটির সভাপতি সরওয়ার, সম্পাদক নওশাদ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ ফরেস্টার্স অ্যাসোসিয়েশনের (বিএফএ) চট্টগ্রাম আঞ্চলিক কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার চট্টগ্রাম নগরীর এক কনভেনশন হলে বর্ধিত সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

    রবিবার (৯ মার্চ ) বিএফএ-এর আহ্বায়ক ও সদস্য সচিবের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় এবং চট্টগ্রাম অঞ্চলের নেতা ও সদস্যদের সম্মতিতে সংগঠনের কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে বিএফএ-এর চট্টগ্রাম আঞ্চলিক কমিটি গঠন করা হয়। দুই বছরের জন্য এ কমিটির অনুমোদন দেয়া হয়।

    অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক কবি আমিরুল হাছান। কনক বড়ুয়ার সভাপতিত্বে অতিথি ছিলেন সদস্য সচিব খান জুলফিকার আলী, যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসান, কেন্দ্রীয় নেতা নূরে আলম হাফিজ ও আব্দুল মান্নান এবং ঢাকা কেন্দ্রীয় অঞ্চলের সাধারণ সম্পাদক মঞ্জুরুল ইসলাম।

    বিএফএ-এর ৩১ সদস্যের কমিটিতে সভাপতি করা হয়েছে মো. সরওয়ার জাহানকে। সাধারণ সম্পাদক শাহানশাহ নওশাদ এবং সাংগঠনিক সম্পাদক হাবিবুল হক সুমন।

    শহীদ ফরেস্টার ইউসুফ ও সাজ্জাদুজ্জামান আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও এক মিনিট নীরবতা পালন করা হয়। এ সময় বক্তারা ফরেস্টার পদে কর্মরতদের ন্যায্য অধিকার ও বৈষম্য নিরসনে নানা আলোচনা করে। স্কেল ও পদোন্নতির জন্য আগামী এক মাসের আল্টিমেটাম দিয়ে কঠোর আন্দোলনের ঘোষণা দেন কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আমিরুল হাছান। ফরেস্টাররা এ সিদ্ধান্তে সম্মতি জানান। অনুষ্ঠান সঞ্চালনা করেন জুয়েল চৌধুরী ও এমদাদুল হক।


    জেলা প্রতিনিধি, চট্টগ্রাম
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন