শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • ফেলানীর পরিবারের পাশে বিজিবি

    ফেলানীর পরিবারের পাশে বিজিবি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    কুড়িগ্রাম সীমান্তে বিএসএফ'র গুলিতে নিহত ফেলানীর পরিবারের পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ঈদ উপলক্ষে ফেলানীর বাবার দোকানে অর্ধ লক্ষাধিক টাকার মালামাল কিনে দিয়েছে বিজিবি।

    শুক্রবার লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শাহ্ মো. শাকিল আলম কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলাধীন নাখারগঞ্জ বাজারে উপস্থিত হয়ে ফেলানীর বাবার কাছে এসব মালামাল হস্তান্তর করেন।

    তিনি বলেন, ফেলানী নিহতের প্রথম দিন থেকেই বিজিবি এই পরিবারের পাশে ছিল। একাধিকবার মামলা পরিচালনা ও ন্যায়বিচার প্রাপ্তিতে তাদেরকে সহায়তার লক্ষ্যে বিজিবির তৎকালীন সিওরা ভারতে গিয়েছেন। এছাড়া পরিবার পরিচালনা ও সন্তানদের লেখাপড়া খরচ বহনের জন্য ফেলানীর বাবাকে একটি দোকান করে দিয়েছিল বিজিবি।

    'বিজিবি মহাপরিচালকের নির্দেশনা অনুযায়ী ফেলানীর বাবাকে ঈদ উপলক্ষে দোকানে পুঁজি হিসেবে আমরা অর্ধলক্ষাধিক টাকার মালামাল কিনে দিয়েছি। এছাড়াও বিজিবি সবসময় ফেলানীর পরিবারের পাশে থাকবে', বলেন অধিনায়ক লে. কর্নেল শাহ্ মো. শাকিল আলম।

    ফেলানীর বাবা মো. নুরুল ইসলাম বলেন, আমার মেয়েকে চোখের সামনে নির্মমভাবে হারিয়ে পরিবার নিয়ে যখন দিশেহারা ছিলাম, তখন থেকেই বিজিবি আমার পাশে ছিল। দোকান করে দেওয়া থেকে শুরু করে তারা আমাকে সর্বাত্মক সহযোগিতা করেছে। আজকে আমার দোকানে নতুন করে ৫০ হাজার টাকার বেশি মালামাল কিনে দিয়েছে। এজন্য বিজিবির প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। আশা করি বিগত দিনের মতো বিজিবি সবসময় আমাদের পাশে থাকবে।

    এসময় বিজিবির মিডিয়া কনসালটেন্ট সাঈফ ইবনে রফিক, মিডিয়া মনিটরের প্রধান সমন্বয়ক ও ইয়ুথ জার্নালিস্ট কমিউনিটির সভাপতি আহসান কামরুল, মিডিয়া মনিটরের সমন্বয়ক নাজমুল হাসানসহ প্রতিনিধি দল পুঁজি হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পরবর্তীতে সাংবাদিকরা ফেলানীর বাড়িতে গিয়ে তার বাবা-মা ও পরিবারের সাথে ইফতার করেন এবং তাদেরকে ঈদ উপহার হিসেবে নগদ অর্থ সহায়তা দেন।


    জেলা প্রতিনিধি, লালমনিরহাট
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন