বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু বুড়ো বলায় আর্জেন্টাইন মিডফিল্ডারকে মাটিতে ফেললেন রোনালদো পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা তালাবদ্ধ কমিউনিটি ক্লিনিক, দেওয়াল টপকে ভেতরে গেলেন এমপি অসদাচরণের অভিযোগে সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকায় ১২ প্রকল্প অনুমোদন অপরাধের ধরন বদলালে আইনও পরিবর্তন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ নারীর পরিচয় কেবল কন্যা, মা বা স্ত্রীর মধ্যে সীমাবদ্ধ নয়: ববি হাজ্জাজ এশিয়া গেমসে ব্যাটিং ব্যর্থ হলে বাদ পড়তে পারেন নারী দলের ব্যাটিং কোচ
  • যমুনা রেলসেতু উদ্বোধন

    যমুনা রেলসেতু উদ্বোধন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    যমুনা রেল সেতু চালু হয়েছে। যমুনা নদীর ওপর নির্মিত দেশের দীর্ঘতম এ রেলওয়ে সেতু অতিক্রম করতে সময় লাগবে মাত্র তিন থেকে পাঁচ মিনিট। এটি উত্তরাঞ্চলসহ সারাদেশের যোগাযোগ, বাণিজ্য ও অর্থনীতিতে নতুন মাত্রা যোগ করবে।

    আজ মঙ্গলবার সকালে সেতুটির উদ্বোধন করেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফাহিমুল ইসলাম।

    যমুনা নদীতে বর্তমান সড়ক সেতুর পাশে নতুন এই রেলসেতুটি নির্মাণ করা হয়েছে। আসা-যাওয়ার রয়েছে দুটি লাইন।

    গত ১২ ফেব্রুয়ারি থেকে নতুন একটি লাইন দিয়ে ট্রেন চলাচল শুরু হয়। সেতুটির দুটি লাইনেই চলবে ট্রেন। ডাবল ট্র্যাকের নতুন রেল সেতুতে ট্রেন চলতে পারবে ১২০ কিলোমিটার গতিতে। যমুনা রেলসেতু হয়ে চলা ট্রেনের আসনভেদে ভাড়া বাড়বে ৪৫ থেকে ১৬০ টাকা পর্যন্ত। আর তা কার্যকর হবে ১৯ মার্চ থেকে। ৪ দশমিক ৮ কিলোমিটার দীর্ঘ নতুন রেলসেতু নির্মাণের প্রকল্প নেওয়া হয় ২০১৬ সালে। এর নির্মাণে ব্যয় হয়েছে প্রায় ১৬ হাজার ৮শ কোটি টাকা।

    উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন বাংলাদেশ রেলওয়ে সচিব ফাহিমুল ইসলাম, বাংলাদেশ নিযুক্ত জাপানী রাষ্টদূত সাইদা সিনচি ও জাইকার দক্ষিণ এশিয়া বিভাগের মহাপরিচালক ইতো তেরুয়াকি।

    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রেলওয়ে মহাপরিচালক মো.আফজাল হোসেন।

    ইব্রাহিমমাবাদ স্টেশনে আলোচনা ও উদ্বোধনী অনুষ্ঠান শেষ করে ট্রেনযোগে সিরাজগঞ্জের সায়েদাবাদ রেলস্টেশনে যান তাঁরা।


    জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন