বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু বুড়ো বলায় আর্জেন্টাইন মিডফিল্ডারকে মাটিতে ফেললেন রোনালদো পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা তালাবদ্ধ কমিউনিটি ক্লিনিক, দেওয়াল টপকে ভেতরে গেলেন এমপি অসদাচরণের অভিযোগে সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকায় ১২ প্রকল্প অনুমোদন অপরাধের ধরন বদলালে আইনও পরিবর্তন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ নারীর পরিচয় কেবল কন্যা, মা বা স্ত্রীর মধ্যে সীমাবদ্ধ নয়: ববি হাজ্জাজ এশিয়া গেমসে ব্যাটিং ব্যর্থ হলে বাদ পড়তে পারেন নারী দলের ব্যাটিং কোচ
  • গণহত্যা,স্বাধীনতা ও জাতীয় দিবসের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

    গণহত্যা,স্বাধীনতা ও জাতীয় দিবসের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মৌলভীবাজারের কুলাউড়ায় ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ স্বাধীনতা এবং জাতীয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদের হলরুমে এ দিবস দুইটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে।

    সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন। সভাপতিত্বের বক্তব্যে তিনি বলেন, আগামী ২৫শে মার্চ গণহত্যা দিবসে বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ হলরুমে আলোচনাসভা অনুষ্ঠিত হবে। পরদিন ২৬শে মার্চ সকালে স্বাধীনতা ও জাতীয় দিবসে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা ও পরে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হবে।

    আলোচ্যসূচিতে, সকাল ৯টায় নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চবিদ্যালয় মাঠে জাতীয় পতাকা অনুষ্ঠানিকভাবে উত্তোলন, কুচকাওয়াজ অনুষ্ঠান, বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা এবং বেলা সাড়ে ১১টায় জেলা পরিষদ অডিটরিয়ামে শহীদ বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠান এবং আলোচনাসভা অনুষ্ঠিত হবে। এ ছাড়াও দিনব্যাপী অন্যান্য কর্মসূচি পালনে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

    সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি'র আহ্বায়ক মো. রেদওয়ান খান, উপজেলা জামায়াত ইসলামীর নায়েবে আমির মো. জাকির হোসেন, কুলাউড়া থানার পরিদর্শক (তদন্ত) সুদীপ্ত শেখর ভট্টাচার্য, বীর মুক্তিযোদ্ধা সুশীল চন্দ্র দে প্রমুখ।


    তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন