শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • ফিলিস্তিন ও ভারতীয় মুসলমানদের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে বিক্ষোভ-সমাবেশ

    ফিলিস্তিন ও ভারতীয় মুসলমানদের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে বিক্ষোভ-সমাবেশ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ফিলিস্তিন ও ভারতীয় মুসলমানদের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে দিনাজপুরের ফুলবাড়ীতে বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

    শুক্রবার (২১ মার্চ) বাদ জুম্মা ফুলবাড়ী নিমতলা মোড় থেকে ফুলবাড়ীর তৌহিদী জনতার ব্যানারে  একটি বিক্ষোভ মিছিল বের করা হয় মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নিমতলা মোড়ে এসে শেষ হয়।

    এ সময় সাংবাদিক আল আমিন বিন আমজাদ এর সঞ্চালনায় আয়োজিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় নেতা মাওলানা মো. নুরুজ্জামান, নিমতলা মোড় কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মো. শাহদাত উল্লাহ, ফুলবাড়ী ইসলামী আন্দোলনের সভাপতি মো. রবিউল ইসলাম, আনজুমানে এত্তেহাদুল উলামার সাধারণ সম্পাদক মুফতি মো. নজিবুল্লাহ, বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী একাডেমির পরিচালক মুফতী মো. তোফায়েল আহমেদ, জামায়াতে ইসলাম ফুলবাড়ী পৌর শাখার সাধারণ সম্পাদক মো. মুজাহিদুল ইসলাম, ছাত্র শিবিরের দিনাজপুর জেলা সভাপতি মো. সাজু, নবীন আলেমেদ্বীন মো. জাকি হাবিব, জেড ফোর এর ফুলবাড়ী শাখার প্রতিনিধি মো. ইমরান চৌধুরী, ফুলবাড়ী পৌর যুবদলের সদস্য সচিব মানিক মন্ডল, ফুলবাড়ী পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রিয়াদ ফেরদৌস শামস, নাগরিক কমিটি ফুলবাড়ি শাখার প্রতিনিধি মো. ইমরান চৌধুরী নিশাত, প্রতিনিধি আহমেদ জাকির, জেড ফোর্সের সদস্য মো. হারুনুর রশিদ প্রমুখ।

    এ সময় বক্তারা বলেন, ফিলিস্তিনি মুসলমানদের উপরে দখলদার ইসরাইলি বাহিনী হামলা চালাচ্ছে। ইতিমধ্যে তারা আমাদের হাজার হাজার ভাই-বোনকে অন্যায়ভাবে হত্যা করে শহিদ করেছেন। খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বিদ্যুৎ এবং পানিসহ সবদিক থেকে নির্যাতনের স্বীকার হচ্ছে আমাদের ভাইয়েরা।

    খাদ্যের অভাবে ফিলিস্তিনি জনগণ হাহাকার করছে, মৃত্যুবরণ করছে। এই অবস্থায় একজন মুসলিম হিসেবে আমরা নিশ্চুপ থাকতে পারি না।

    ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনের মুসলিমদের উপর বোমা মেরে গণ হত্যা ও ভারতে মুসলিম নির্যাতনের জন্য আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম, ইসরায়েল প্রেসিডেন্ট নেতানিয়াহু ও ভারতের প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদিকে দায়ী করে বক্তব্য রাখেন। এসময় তারা ইসরায়েলী পণ্য বর্জনের আহবান জানান।

    বিক্ষোভ সমাবেশ শেষে মোনাজাত পরিচালনা করেন খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ঢাকা ইউনাইটেড হাসপাতাল জামে মসজিদ এর খতিব পীর সাহেব মাও. ইব্রাহিম বিন আলী।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন