শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • ফুলবাড়ীতে ভুট্টা চাষে ব্যাপক আগ্রহী কৃষক;

    ৫০ হাজার ১২৫ মেট্রিক টন ভুট্টা উৎপাদনের আশা

    ৫০ হাজার ১২৫ মেট্রিক টন ভুট্টা উৎপাদনের আশা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার পৌরসভাসহ সাতটি ইউনিয়নে চলতি মৌসুমে চার হাজার ১০ হেক্টর জমিতে ভুট্টা চাষ লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ইতোমধ্যে নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জিতও হয়ে গেছে। এতে উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৫০ হাজার ১২৫ মেট্রিক টন। তবে গত বছরের চেয়ে ২৩০ হেক্টর বেশি জমিতে এ বছর ভুট্টা আবাদ হচ্ছে।

    সরেজমিনে বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, গত বছরগুলোতে অন্যান্য ফসলের তুলনায় অধিক লাভজনক হওয়ায় উপজেলার কৃষকরা ভুট্টা চাষে ঝুঁকছেন। চলতি মৌসুমে কাবেরী ৫৪, এমকে ৪০, পালোয়ান, সুপার শাইন, কাবেরী ৪৪, সিনজেনটা ৭৭২০ সহ বিভিন্ন জাতের ভুট্টা চাষ করা হয়েছে। উপজেলার অপেক্ষাকৃত উঁচু জমিগুলোতে আগাম জাতের ভুট্টা চাষ করা হয়েছে। চাহিদার সাথে বাজার মূল্য বেশি ও অধিক লাভ হওয়ায় এবার বোরো ধানের জমিতেও আগাম জাতের ভুট্টা চাষ করা হয়েছে।

    উপজেলার শিবনগর ইউনিয়নের গোপালপুর গ্রামের কৃষক যোতিষ চন্দ্র রায় জানান, গত বছর ভুট্টার দাম ভালো পাওয়ায় এ বছর ৪ বিঘা জমি বর্গা নিয়ে ভুট্টা চাষ করেছেন। ভুট্টা বিক্রি ছাড়াও ভুট্টার গাছ জ্বালানী হিসেবে ব্যবহার করা যায়। এছাড়াও যেসব জমিতে এক সময় বোরো চাষ করা হতো সেসব জমিতে কৃষকেরা এখন ভুট্টা চাষ করছেন।

    উপজেলার চককবীর গ্রামের খবির শেখ জানায়, ধানসহ অন্যান্য ফসলের তুলনায় ভুট্টা চাষে উৎপাদন খরচ ও শ্রম কম লাগে এবং উৎপাদিত ভুট্টার দামও ভালো পাওয়ায় কৃষদের মাঝে ভুট্টা চাষে দিন দিন আগ্রহ বাড়ছে।

    উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রুম্মান আক্তার বলেন, ভুট্টা থেকে গবাদিপশুসহ মাছ ও মুরগির খাদ্য উৎপাদন এবং গাছ জ্বালানী হিসেবে ব্যবহৃত হওয়ায় এটি লাভজনক। এজন্য কৃষকদের মধ্যে ভুট্টা চাষের আগ্রহ দিন দিন বাড়ছে। উপজেলার ৮০০ জন কৃষককে কৃষি প্রণোদনার আওতায় এনে ৮০০বিঘা জমিতে ভুট্টা চাষ করা হয়েছে। এজন্য ৮০০ জন কৃষককে বিনামূল্যে সার ও বীজ কৃষি বিভাগের পক্ষ থেকে দেওয়া হয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন