শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • ডাঃ জিয়া উদ্দিনের সাথে ঝালকাঠি জেলা বিএনপি ও কৃষক দলের শুভেচ্ছা ও মতবিনিময়

    ডাঃ জিয়া উদ্দিনের সাথে ঝালকাঠি জেলা বিএনপি ও কৃষক দলের শুভেচ্ছা ও মতবিনিময়
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ডাঃ জিয়া উদ্দিন হায়দারের সাথে ঝালকাঠি জেলা বিএনপি ও জেলা কৃষক দলের নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা ও মতবিনিময় হয়েছে। ২২ মার্চ শনিবার সকালে  ঝালকাঠি সদর উপজেলার কেওড়া ইউনিয়নের নৈকাঠী গ্রামে ডাঃ জিয়া উদ্দিন হায়দারের গ্রামের বাড়িতে জেলা বিএনপি ও  জেলা কৃষক দলের নেতাকর্মীরা উপস্থিত হয়ে শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় করেন।

    এসময় বক্তব্য রাখেন ঝালকাঠির কৃতি সন্তান ঝালকাঠি বিএনপি পরিবারের অভিভাবক ডাঃ জিয়াউদ্দিন হায়দার, জেলা বিএনপির সভাপতি এডভোকেট সৈয়দ হোসেন, সদস্য সচিব এডভোকেট শাহাদাত হোসেন, পৌর বিএনপির সভাপতি এডভোকেট নাসিমুল হাসান, সেক্রেটারি আনিসুর রহমান তাপু, সদর উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক এজাজ হাসান, সাধারণ সম্পাদক খোকন মল্লিক,  নলছিটি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিম গাজি, জেলা কৃষক দলের সভাপতি মোঃ তকদীর হোসেন, সিনিয়র সহ-সভাপতি উপাধ্যক্ষ রিয়াজুল ইসলাম বাচ্চু, মোঃ মজিবর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক সাদিকুল ইসলাম সাদেক, মোঃ কবির হোসেন, মোঃ হারুন অর রশিদ, সদর উপজেলা সেক্রেটারি হাফিজ মল্লিক, নলছিটি পৌর কমিটির সভাপতি শহিদুল ইসলাম খোকনসহ নেতাকর্মীবৃন্দ।
    সভা সঞ্চালনা করেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মোঃ মিজানুর রহমান মুবিন।

    ডাঃ জিয়া উদ্দিন হায়দার বলেন, ঝালকাঠি জেলা বিএনপি ও অঙ্গ সংগঠন একটি পরিবার। আমাদের সকলের নেতা বেগম খালেদা জিয়া ও আধুনিক বিএনপির রুপকার তারেক রহমান। জ্ঞানভিত্তিক ও সৃজনশীল দল গঠনের লক্ষ্যে তারেক রহমান রাষ্ট্র মেরামতের জন্য ৩১ দফা ঘোষণা করেছেন। ৩১ দফা বাস্তবায়ন করা গেলে সুখী সমৃদ্ধশীল রাষ্ট্রে পরিণত হবে আমাদের দেশ। তিনি তার উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারেন সেজন্য সকলের কাছে দোয়া চেয়েছেন। তিনি সকলকে নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।


    জেলা প্রতিনিধি, ঝালকাঠি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন