বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ইসরায়েলকে ৪০ হাজার ২ হাজার পাউন্ডের বোমা দিচ্ছে যুক্তরাষ্ট্র গাজা তথ্যচিত্র: নির্মাতাদের নাগরিকত্ব বাতিল চান ইসরাইলি মন্ত্রী একাদশে ভর্তির প্রথম পর্যায়ের ফল আজ রাত ৮টায় চার দিনের সফরে জাপান গেলেন সেনাপ্রধান জাপানে শতবর্ষী মানুষের সংখ্যা ছাড়াল ১ লাখ ঢাকায় ভ্যাপসা গরম, বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে রিসোর্টের হিড়িক, অনুমোদনের হিসাব নেই ওয়ানডেতে থাকছেন, টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়ছেন নিগার গুলশানে আ’লীগের মিছিলের তথ্য ছিল, তবে সময়টা আন্দাজ করতে পারেনি পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী গণতন্ত্রকে টিকিয়ে রাখাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি
  • সাতকানিয়ায় ছুরিকাঘাতে নিহতের মামলায় গ্রেপ্তার ৩

    সাতকানিয়ায় ছুরিকাঘাতে নিহতের মামলায় গ্রেপ্তার ৩
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চট্টগ্রামের সাতকানিয়ায় ভিটে-বাড়ির সীমানা বিরোধকে কেন্দ্র করে রাতের আঁধারে প্রতিপক্ষের উপর্যুপরি ছুরিকাঘাতে সুবীর চক্রবর্তী (৩৫) নামের এক দর্জি যুবক নিহত হওয়ার ঘটনায থানায় মামলা দায়ের করা হয়েছে।উক্ত মামলায় ৩ মহিলা আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

    গ্রেফতারকৃতরা হলেন,উপজেলার পুরানগড ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের  দীপক দাসের স্ত্রী ঝুমুর দাস, রূপক দাসের স্ত্রী স্বপ্না দাস ও মেয়ে অন্তরা দাস।


    নিহতের বড় ভাই পল্লী চিকিৎসক প্রবীর চক্রবর্তী বাদী হয়ে আজ শনিবার (২২ মার্চ) সাতকানিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় ৯ জনের নাম উল্লেখ ও ২-৩ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

    মামলার অন্যান্য আসামিরা হলেন, রূপক দাস, দীপ্ত দাস, অলক দাস, দীপক দাস, প্রিয়ম দাস কালু ও সুদীপ্ত দাস। নিহত সুবীর চক্রবর্তীর মা রত্না চক্রবর্তী বলেন,আমি ছেলে হত্যাকারীদের গ্রেপ্তারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।


    সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল ইসলাম বলেন, ভিটে- বাড়ির সীমানার বিরোধকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে । ঘটনার রাতেই লাশ উদ্ধার করা হয়। ময়নাতদন্ত শেষে পরিবারের নিকট লাশ বুঝিয়ে দেওয়া হয়েছে।এ ঘটনায় নিহতের বড় ভাই প্রবীর চক্রবর্তী বাদী হয়ে থানায় শনিবার মামলা দায়ের করেন। তিন মহিলা আসামিকে গ্রেপ্তার করে শনিবার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে। অন্যান্য আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।  


    নতুন/কাগজ/কবির/সাতকানিয়া
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন