বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ইসরায়েলকে ৪০ হাজার ২ হাজার পাউন্ডের বোমা দিচ্ছে যুক্তরাষ্ট্র গাজা তথ্যচিত্র: নির্মাতাদের নাগরিকত্ব বাতিল চান ইসরাইলি মন্ত্রী একাদশে ভর্তির প্রথম পর্যায়ের ফল আজ রাত ৮টায় চার দিনের সফরে জাপান গেলেন সেনাপ্রধান জাপানে শতবর্ষী মানুষের সংখ্যা ছাড়াল ১ লাখ ঢাকায় ভ্যাপসা গরম, বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে রিসোর্টের হিড়িক, অনুমোদনের হিসাব নেই ওয়ানডেতে থাকছেন, টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়ছেন নিগার গুলশানে আ’লীগের মিছিলের তথ্য ছিল, তবে সময়টা আন্দাজ করতে পারেনি পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী গণতন্ত্রকে টিকিয়ে রাখাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি
  • চট্টগ্রামে স্ত্রীর হাতে হত্যা ব্যাংক কর্মকর্তা

    চট্টগ্রামে স্ত্রীর হাতে হত্যা ব্যাংক কর্মকর্তা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চট্টগ্রামের চান্দগাঁও আবাসিক এলাকায় ফটিকছড়ির বাসিন্দা ও ব্যাংক কর্মকর্তা আবু জাফর চৌধুরী তার স্ত্রীর হাতে নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। তিনি উত্তর ফটিকছড়ির ভূজপুর থানাধীন ৩নং নারায়ণহাট ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ঐতিহ্যবাহী চৌধুরী পরিবারের সন্তান এবং আলহাজ্ব মুহাম্মদ জানে আলম চৌধুরীর চতুর্থ পুত্র ছিলেন।

    গত রাত আনুমানিক ৮:৩০ মিনিটে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। 

    পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে, পরকীয়ার কারণে  পারিবারিক কলহের জের ধরে তার স্ত্রী এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন।

    চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, প্রাথমিক তদন্তের ভিত্তিতে মামলার প্রস্তুতি চলছে।

    এ ঘটনায় স্থানীয় ও সামাজিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সামাজিক অবক্ষয়ের দিকে ইঙ্গিত করে অনেকে বিচার ও অপরাধীদের শাস্তির দাবি জানিয়েছেন।


    নতুন/কাগজ/সালেহী/চট্টগ্রাম
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন