শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • দেশের সবচেয়ে বড় পাঞ্জাবি-জুব্বার মার্কেট চট্টগ্রামের হাটহাজারী

    দেশের সবচেয়ে বড় পাঞ্জাবি-জুব্বার মার্কেট চট্টগ্রামের হাটহাজারী
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশের সবচেয়ে বড় মাদরাসা দারুল উলূম মঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসাকে কেন্দ্র করে গড়ে উঠেছে দেশের বৃহত্তম পাঞ্জাবি-জুব্বার মার্কেট। এই বাজারে দেশি-বিদেশি কাপড়ের বিপুল সমাহার থাকায় সারা দেশ থেকে বিশেষ করে রমজানের আগে মানুষের ঢল নামে।

    হাটহাজারীর পাশাপাশি ফটিকছড়ির বাবুনগর মাদরাসা নানুপুর মাদরাসা নাজিরহাট বড় মাদরাসা নাজিরহাট আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসা গহরিয়া সুন্নিয়া মাদরাসা চারিয়া মাদরাসা সহ অসংখ্য প্রতিষ্ঠানও এই কাপড়ের বাজারের প্রসার ঘটিয়েছে। 

    ফলে চট্টগ্রামের হাটহাজারী ফটিকছড়ি রাউজান ও রাঙ্গুনিয়া এই চার উপজেলাকে দেশের সবচেয়ে বেশি মাদরাসার এলাকা বলা হয়।


    এই বাজারে পাওয়া যায় দেশি ও আন্তর্জাতিক মানের কাপড় যার মধ্যে রয়েছে রেমন্ড শাটন সিকুয়েন্স খাদি আদ্দি জুব্বার ভিয়েতনামি গ্রেস টরে পাকিস্তানি ও ইন্ডিয়ান কাপড়।

    এছাড়া বিভিন্ন ডিজাইনের রেডিমেড পাঞ্জাবি ও জুব্বার ব্যাপক চাহিদা রয়েছে।

    হাটহাজারী উপজেলা পরিষদ জেলা পরিষদ মার্কেট ও এস.আন শপিং সেন্টারে রয়েছে শত শত কাপড়ের দোকান ও টেইলার। 
    জনপ্রিয় টেইলরদের মধ্যে রয়েছে ঢাকা টেইলার রাজধানী টেইলার জামিয়া টেইলার আজিজিয়া টেইলার আল আমিন টেইলার তালুকদার টেইলার জেনিফ শপ আলিফ টেইলার আন নূর টেইলার। 

    এরাবিয়ান ডিজাইন জুব্বার সেলাই মূল্য ১০০০ থেকে ১২০০ টাকা এবং সাধারণ জুব্বার সেলাই মূল্য ৭০০ থেকে ৯০০ টাকা পর্যন্ত নেওয়া হয়।
    রমজানের আগে থেকে তারাবির নামাজের পর শুরু হয় কেনাকাটার ধুম যা চলে সাহরি পর্যন্ত। এই বাজারকে কেন্দ্র করে আশপাশের গলিগুলোতে গড়ে উঠেছে ভ্রাম্যমাণ বিরিয়ানি পুসকা ও রং চায়ের দোকান।

    হাটহাজারীর পর চট্টগ্রাম শহরের আন্দরকিল্লা জামে মসজিদ মার্কেটেও পাঞ্জাবি-জুব্বার জন্য বিশেষ বাজার রয়েছে। তবে হাটহাজারীর বাজারই দেশের সবচেয়ে বড় এবং প্রসিদ্ধ পাঞ্জাবি-জুব্বার কাপড় ও টেইলারের মার্কেট হিসেবে খ্যাত।


    নতুন/কাগজ/সালেহী/চট্টগ্রাম
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন