বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ওয়ানডেতে থাকছেন, টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়ছেন নিগার গুলশানে আ’লীগের মিছিলের তথ্য ছিল, তবে সময়টা আন্দাজ করতে পারেনি পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী গণতন্ত্রকে টিকিয়ে রাখাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৯৩ বিদ্যুৎহীন অন্ধকারে মানুষের গল্প, লোডশেডিং নিয়ে আলোচিত সিনেমা বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্তে আসিফ নজরুলের ভূমিকা, সম্মতি ছিল বিসিবিরও ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক ও পরিবারের দুই সদস্যের বিরুদ্ধে দুদকের ৩ মামলা চবি আলাওল হলের প্রভোস্টের পদত্যাগ দাবি, কক্ষে তালা নতুন ধারার ছাত্ররাজনীতিতে সফল হওয়ার প্রত্যয় ছাত্রদল সভাপতির মক্কায় সম্ভাব্য হামলার বিরল সতর্কতা, হুথি-সৌদি উত্তেজনা তুঙ্গে
  • ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা, বিএনপির দুই নেতা বহিষ্কার

    ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা, বিএনপির দুই নেতা বহিষ্কার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    কিশোরগঞ্জের কটিয়াদীতে চাতল বাগহাটা স্কুল অ্যান্ড কলেজের কমিটি গঠনকে কেন্দ্র করে ছাত্রদল নেতা আশিক খাঁকে হত্যা ও অরাজকতা সৃষ্টি করার অপরাধে বিএনপির দুই নেতাকে দলীয় পদ থেকে অব্যাহতি দিয়েছে কিশোরগঞ্জ জেলা বিএনপি। 

    সোমবার জেলা বিএনপির সভাপতি মো. শরিফুল আলম ও সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলামের অনুমোদনক্রমে দপ্তর সম্পাদক মীর কামরুল হাসানের স্বাক্ষরিত পৃথক পত্রের মাধ্যমে এ তথ্য জানানো হয়। 

    অব্যাহতিপ্রাপ্তরা হলেন- কটিয়াদী উপজেলা বিএনপির সহ-সভাপতি ও সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট আশিকুজ্জামান নজরুল এবং উপজেলার চান্দপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও কিশোরগঞ্জ জজ কোর্টের এপিপি অ্যাডভোকেট রিয়াজুল ইসলাম সেবক। 

    এর আগে শনিবার কমিটি গঠনকে কেন্দ্র করে ঢাকা শিক্ষা বোর্ডে একটি অভিযোগের ভিত্তিতে বোর্ডের কলেজ পরিদর্শক মো. লোকমান মুন্সী ও সেকশন অফিসার মো. আহাদ খান সরেজমিন তদন্ত করতে প্রতিষ্ঠানে যান। পরিদর্শকদের উপস্থিতিতে কটিয়াদী উপজেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট আশিকুজ্জামান নজরুল, ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট রিয়াজুল ইসলাম সেবক ও কলেজ পরিচালনা কমিটির সাবেক সভাপতি অ্যাডভোকেট আলী হায়দার বাবুলের নেতৃত্বে দলবল নিয়ে কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নুরুজ্জামান চন্দনের লোকজনের ওপর হামলা চালায়। 

    এ ঘটনায় মুমুরদিয়া ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আশিক খাঁ নিহত ও ঢাকা শিক্ষা বোর্ডের দুই কর্মকর্তা, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষসহ অন্তত ১০ জন আহত হন। নিহত ছাত্রদল নেতা আশিকের মৃতদেহ কাঁধে নিয়ে খুনিদের গ্রেফতার ও শাস্তির দাবিতে ছাত্রদলের নেতাকর্মীরা উপজেলা সদরে বিক্ষোভ মিছিল করেন। 

    এ ঘটনায় নিহত ছাত্রদল নেতা আশিকের মা রিতা আক্তার বাদী হয়ে উপজেলা বিএনপির সহ-সভাপতি ও চান্দপুর ইউনিয়ন বিএনপির সভাপতিসহ ২৯ জনকে আসামি করে কটিয়াদী মডেল থানায় একটি মামলা দায়ের করেন। এ মামলার এজাহারভুক্ত আসামি অ্যাডভোকেট আলী হায়দার বাবুল ও আব্দুল হান্নানকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।


    নতুন/কাগজ/ছিদ্দিক/কটিয়াদী/কিশোরগঞ্জ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন