শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • শুকনো চিরা-পানি খেয়ে রোজা রাখা সেই নারীর পাশে উপজেলা প্রশাসন

    শুকনো চিরা-পানি খেয়ে রোজা রাখা সেই নারীর পাশে উপজেলা প্রশাসন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চট্টগ্রামের হাটহাজারীতে সামাজিক যোগাযোগ মাধ্যম  প্রকাশিত ভিডিওতে অসহায় এক মহিলার অসহায়ত্ব দেখে সাথে সাথে ছুটে গেলেন উপজেলা প্রশাসনের প্রতিনিধি নিয়াজ মোরশেদ ও স্থানীয় ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান মুছা সিদ্দিকি এবং ইউপি সদস্য মো. আব্দুল কাদের।

    ভিডিও রোসা নামের ৮০ বছর বয়সী ওই মহিলা বলেন, সেহেরির সময় পুত্রবধূ ভাত দেয়নি তাই আমি একমুঠো শুকনো চিরা আর একগ্লাস পানি খেয়ে রোজা রেখেছি। তার মুখে এসব তথ্যের ভিডিও ধারণ করা হয় উপজেলার ফতেপুর ইউনিয়নের চবি ২নং গেইট এলাকার মহাকবি আলাওল জামে মসজিদের গেইট থেকে। তখন তিনি রাস্তার পাশে বসে ভিক্ষা করছিলেন।

    তিনি উপজেলার ফতেপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের জোবরা গ্রামের নবযুগ তেভাগা খামার এলাকার বাসিন্দা। মাওলানা নুরুল আবছার নামে তার একটি ছেলে রয়েছে এবং বিবাহিত দুইটি মেয়ে রয়েছে। তার বাড়িতে গিয়ে দেখা যায় তাকে থাকার জন্য কবর সমান একটি কক্ষ দেওয়া হয়েছে, নিচে ভাঙ্গা কিছু ইট বিছানো রয়েছে, তার ওপর তিনি প্লাস্টিক বিছিয়ে মেজেতে রাত্রিযাপন করছেন।

    স্থানীয় ইউপি সদস্য আব্দুল কাদের বলেন, তার এক ছেলে মাওলানা, বিভিন্ন মাহফিলে বয়ান করেন। তবে লোকমুখে জানাযায় তার ছেলের বউ তাকে নির্যাতন করেন, ঠিকমত খাবার দেয়না। তার জায়গা সম্পত্তি সব ছেলে আর নাতিদের দিয়ে দিছে।  ওই মহিলা খুবই অসহায়। ভিক্ষার টাকা ও বয়স্ক ভাতার টাকা সব তার ছেলেকে দিয়ে দেয়।

    এসময় স্থানীয় ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান মুছা সিদ্দিকি বলেন, তার ছেলেকে পরিষদে ডাকা হবে। সে এমন নিকৃষ্ট কাজ কেন করে তা জানা হবে এবং এর যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। আমরা খুব দ্রুত মহিলার সুবিধার্থে সকল ব্যবস্থা গ্রহণ করবো


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন