শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • রাঙ্গুনিয়ায় সন্ত্রাসী হামলায় আওয়ামী লীগ নেতা নিহত

    রাঙ্গুনিয়ায় সন্ত্রাসী হামলায় আওয়ামী লীগ নেতা নিহত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় সন্ত্রাসী হামলায় প্রাণ গেছে এক আওয়ামী লীগ নেতার। বুধবার (২৬ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এর আগের দিন মঙ্গলবার বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার সরফভাটা মীরেরখীল বাজারের নিজ দোকানে তাকে একদল সন্ত্রাসী হামলা চালিয়ে গুরুতর জখম করে।
    ‎
    ‎নিহতের নাম নুরুল ইসলাম তালুকদার (৭০)। তিনি উপজেলার সরফভাটা ইউনিয়নের ১নং ওয়ার্ড মীরেরখীল গ্রামের ইন্নাল আমিন তালুকদারের বড় ছেলে। পেশায় ব্যবসায়ী এই আওয়ামী লীগ নেতা ওয়ার্ড সভাপতির দায়িত্বে ছিলেন।
    ‎
    ‎ঘটনার সত্যতা নিশ্চিত করে সরফভাটা ইউপি চেয়ারম্যান শেখ ফরিদ উদ্দিন চৌধুরী জানান, গতকাল মঙ্গলবার বিকাল সাড়ে ৫টার দিকে তিনি সরফভাটা মীরেরখীল বাজারের নিজ দোকানে ছিলেন। এ সময় হঠাৎ একদল সন্ত্রাসী তার ওপর অতর্কিত হামলা চালায়। সন্ত্রাসীরা তাকে দোকান থেকে বের করে প্রকাশ্যে বেধড়ক মারধর করে এবং কুপিয়ে জখম করে চলে যায়।
    ‎
    ‎তিনি আরো জানান, সন্ত্রাসীরা চলে যাওয়ার পরও ভয়ে কেউ দীর্ঘক্ষণ কাছে যায়নি। প্রায় আধাঘণ্টা সড়কে পড়ে থাকার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে আজ সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। এক সপ্তাহ আগে সন্ত্রাসীরা তার কাছ থেকে দুই লাখ টাকা চাঁদা দাবি করেছিল।
    ‎
    ‎দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসি এটিএম শিফাতুল মাজদার জানান, খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে অভিযান চালানো হচ্ছে।
    ‎
    ‎প্রসঙ্গত, গত বছরের ৫ আগস্টের পর থেকে চরম আইনশৃঙ্খলার অবনতি হয়েছে রাঙ্গুনিয়ায়। প্রতিনিয়ত উপজেলার বিভিন্ন এলাকায় ঘটছে নানা অরাজকতা। অশান্ত এক জনপদের নাম হয়ে দাঁড়িয়েছে রাঙ্গুনিয়া।


    নতুন/কাগজ/রুপন/চট্টগ্রাম
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন