শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • কুড়িগ্রামের জনতা ব্যাংক কর্মকর্তার অডিও ফাঁস ‘এই ইউনূস সব শেষ করি দিলো’

    কুড়িগ্রামের জনতা ব্যাংক কর্মকর্তার অডিও ফাঁস ‘এই ইউনূস সব শেষ করি দিলো’
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ‘বিএনপির সময় আমরা খুব ফেরোসাস (হিংস্র) ছিলাম। আমরা যে বিরোধী দলে ছিলাম তখন তারা আমাদের খুব ভয় করে চলতো। যখন ছাত্রলীগ করতাম, তখন জামায়াত –শিবিরি পিটাইছি।  এই ইউনূস আসি সব শেষ করি দিল। ইউনূস ভয়ংকর হিংস্র এবং দেশের প্রতি তার বিন্দু মাত্র মায়াদয়া নেই। ‘কথাগুলো নিজ অফিসে বসে তার সহকর্মীদের সাথে বলছিলেন জনতা ব্যাংকের কুড়িগ্রাম কর্পোরেট শাখার সহকারী মহাব্যবস্থাপক (ইনচার্জ) মোঃ সানোয়ারুল হক।  


    অভিযোগ রয়েছে, তিনি হরহামেশাই এমন সরকার বিরোধী অলোচনা করেন। গত শুক্রবার তার এই অডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর জেলায় ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। বাসিন্দাদের অনেকেই চাচ্ছেন তার বিচার।


    অডিওটিতে সানোয়ারুল হক সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রিয়াজের সমালোচনা করে বলেন, আলী রিয়াজ সংবিধান সংশোধন করে কীভাবে? উনি কী সংবিধান বিশেষজ্ঞ? উনি কী আইনের শিক্ষার্থী? 


    অডিও রেকডিংটি শুনিয়ে এসব বিষয়ে সানোয়ারুল হকের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘এটি আমার কণ্ঠ নয়। আমি এমন কোনো কাজের সাথে জড়িত নই। আমার চলাফেরা অতি সাধারণ। আমি দায়িত্ব নেওয়ার পর থেকে জনতা ব্যাংকের কুড়িগ্রাম কর্পোরেট শাখার আমানত বেড়েছে।’ তিনি আরো বলেন,‘ আমি পটুয়াখালী বিশ্ববিদ্যালয় থেকে পড়াশুনা করেছি। সে সময় আমি রাজনীতির সাথে জড়িত ছিলাম না।’ এক প্রশ্নের জবাবে তিনি বলেন,‘ না আমি বঙ্গবন্ধু পরিষদের সাথে কখনই যুক্ত ছিলাম না।’

    সূত্র বলছে, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও পরে ঢাকা বিশ্ববিদ্যা্লয় থেকে পড়াশুনা করেন। শিক্ষা জীবন থেকে তিনি ছাত্রলীগের সাথে সম্পৃক্ত ছিলেন। চাকরি জীবনে জনতা ব্যাংক এ কর্মরত থেকে রাজনৈতিক নানা প্রভাব খাটিয়ে হয়েছেন জনতা ব্যাংকের কুড়িগ্রাম কর্পোরেট শাখার সহকারী মহাব্যবস্থাপক (ইনচার্জ)। জ্যেষ্ঠতার ভিত্তিতে জুনিয়র হয়েওে বাগিয়ে নিয়েছেন বড় পদ।  

    এছাড়াও অনুসন্ধানে উঠে আসে তার বড় ভাই লিয়াকত আলী লাকু কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলা আওয়ামীলীগ নেতা ও সন্তোষপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান। যিনি বর্তমানে পলাতক রয়েছেন। 

    সার্বিক বিষয়ে জানতে চাইলে জনতা ব্যাংক রংপুর বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক মো. আব্দুল বারেক চৌধুরী সাংবাদিকদের বলেন, ‘অডিওর বিষয়ে আজকে সকালে আমি অবগত হয়েছি। আমি ঘটনাটি এখনও পুরোপুরি জানতে পারি নি। আমি ইতিমধ্যে কুড়িগ্রাম কর্পোরেট শাখায় যোগাযোগ করেছি। ঘটনা আগে আমাকে পুরোপুরি জানতে হবে। তারপর যথাযথ ব্যবস্থা নেয়া যাবে।


    নতুন/কাগজ/সাইফুর/কুড়িগ্রাম
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন