শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • মৌলভীবাজারে বিএনপি'র পকেটে হবে না

    মৌলভীবাজারে বিএনপি'র পকেটে হবে না
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মৌলভীবাজারে বিএনপিতে কোন পকেট কমিটি আর হবেনা বলে সাফ জানিয়েছেন জেলা বিএনপির আহবায়ক ও সাবেক পৌর মেয়র ফয়জুল করিম ময়ূন। প্রত্যাশা ব্যক্ত করেন ঐক্যবদ্ধ বিএনপি'র। তিনি বলেন ইতোমধ্যে সবার মতামতের ভিত্তিতে ভোটের মাধ্যমে বিভিন্ন কমিটি গঠন করা হচ্ছে।

    বুধবার ২৬ মার্চ বিকালে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা ও তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান ভিপি মিজানুর রহমান মিজান এর আয়োজনে ইফতার ও দোয়া মাহফিলে যোগ দিয়ে এসব কথা বলেন জেলা বিএনপির শীর্ষ এই নেতা।

    ভিপি মিজানুর রহমান এর সভাপতিত্বে ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আবুল কালাম বেলাল এর সঞ্চালনায় ইফতার মাহফিলে বক্তব্য রাখেন, সাবেক সংসদ সদস্য বেগম খালেদা রব্বানী, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফয়সল আহমদ চৌধুরী, গণ অধিকারের জেলা সভাপতি অপু রায়হান, খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মুহিবুর রহমান, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য, মনোয়ার আহমেদ রহমান, খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মাওলানা আহমদ বিলাল, জামায়াতে ইসলামীর আলা উদ্দিন শাহ, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য, মোশাররফ হোসেন বাদশা, মুহিতুর রহমান হেলাল, মতিন বক্স,  সাবেক কাউন্সিলর স্বাগত কিশোর দাস চৌধুরী ও জেলা ছাত্রদল সভাপতি মো: রুবেল মিয়া।

    প্রায় ১৭ বছর পর কয়েক হাজার দলীয় নেতাকর্মী নিয়ে খোলা আকাশের নিচে এই ইফতার মাহফিলের আয়োজন করেন ভিপি মিজান। বিগত বছরগুলোতে ফ্যাসিবাদ আমলে আওয়ামীলীগ দলীয় নেতাকর্মীদের হামলা আর পুলিশি নিপীড়নের কারণে দলটির নেতাকর্মীরা ছিলেন রাজপথ থেকে অনেকটা বিতারিত। মিথ্যা মামলার আসামি হয়ে অনেকে ছিলেন কারাগারে। কেউবা ছিলেন পলাতক।

    ইফতার মাহফিলের পূর্বে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও তারেক রহমানের দীর্ঘায়ু কামনা সহ দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করেন, টাউন দেওয়ানী জামে মসজিদের ইমাম মাওলানা আকিল উদ্দিন।


    নতুন/কাগজ/তিমির/মৌলভীবাজার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন