শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • কটিয়াদীতে ২২ মাসের শিশুকে অপহরণ; আটক ৩

    কটিয়াদীতে ২২ মাসের শিশুকে অপহরণ; আটক ৩
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    কিশোরগঞ্জের কটিয়াদীতে দুই বছরের শিশু আজাদকে অপহরণ করে ছয় লক্ষ টাকা মুক্তিপণ দাবি করেছে আপন মামাতো ভাই ইমন ও তার সহযোগীগণ। অপহরণের ১৬ঘন্টা পর বুধবার ভোরে অপহৃত শিশুকে উদ্ধার করে অপহরণকারীসহ তার দুই সহযোগীকে আটক করেছে পুলিশ।

    আটককৃতরা হলেন, অপহৃত শিশুর আপন মামাতো ভাই ইমন (১৫) ও তার দুই সহযোগী আব্দুর রহিম নিশাদ (১৬) ও নিশাদের পিতা নুর উদ্দিন (৩৫) । অপহৃত আজাদ উপজেলার চাতল গ্রামের সৌদি প্রবাসী সোহেল মিয়া ও কল্পনা আক্তারের ছেলে।

    জানা গেছে, মঙ্গলবার দুপুরে ইমন চাতল গ্রামে তার মামার বাড়িতে আসে। দুপুরে আজাদকে নিয়ে বাড়ির পাশে খেলতে যায় ইমন। বিকালে ইমন মামার বাড়িতে ফিরে আসলেও তার সাথে আজাদ ফেরেনি। এ সময় আজাদের মা কল্পনা আক্তার তার ছেলের কথা জিজ্ঞাস করলে সে টালবাহানামূলক কথা বলতে থাকে। সে নিজেকে ধরাছোঁয়ার বাইরে রাখতে স্বজনদের সাথে আজাদকে খোঁজাখুঁজি শুরু করেন। সন্ধ্যা ৬টার দিকে অপরিচিত একটি মুঠোফোন থেকে ৬ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে। তৎক্ষনাত আজাদের মা কল্পনা আক্তার অপহরণের ঘটনায় কটিয়াদী মডেল থানায় অভিযোগ দায়ের করেন। সে সময় তার সঙ্গে ইমনও ছিলেন। 

    কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ মো. তরিকুল ইসলাম জানান, অভিযোগ পাওয়ার পর পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় অপহরণকারীদের অবস্থান জানার চেষ্টা করে। এ সময় সন্দেহজনক ইমনকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে সে অপহরণের কথা স্বীকার করে। পরে ইমনকে সাথে নিয়ে পুলিশ কিশোরগঞ্জ সদর উপজেলার নগুয়া এলাকা থেকে শিশু আজাদকে উদ্ধার করে। সেখান থেকে আটক করা হয় তার দুই সহযোগী নুর উদ্দিন ও আব্দুর রহিম নিশাদকে। বুধবার দুপুরে গ্রেপ্তারকৃত অপহরণকারীদের আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানান এই কর্মকর্তা।


    নতুন/কাগজ/ছিদ্দিক/কটিয়াদী/কিশোরগঞ্জ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন